৭ যাবে, . তখন আমাকে ভুলে যাবে। ফলে পার্থিব কাজ-কর্মের রূপ-রস-গন্ধে সে এতটাই মোহাবিষ্ট থাকবে যে, আমার ইবাদতের কথা সে ভুলে যাবে। এজন্যই তিনি বলেছেন, হে মানুষ, আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি, প্রতি বছরই এ সুযোগটা পাবে । আমি প্রতি বছরই তোমাদের একটি বিশেষ মাস দান করবো, যাতে করে পার্থিব কাজ-কর্মের আকর্ষণের মাঝে পড়ে থেকে যে এগারটি মাস আমার ইবাদত ও রহমত থেকে দূরে সরে গিয়েছিলে- সেই ক্ষতি যেন এ মাসে পুষিয়ে নিতে পার। এ মাসটিতে তোমরা আমার কাছে চলে আসবে, যাতে তোমাদের আধ্যাত্িক ক্ষয়-ক্ষতিগুলো কেটে যায়। আমার সাথে সম্পর্কের যে দৈন্যতা এতদিনে সৃষ্টি হয়েছে, তা যেন শেষ হয়ে যায় এবং সতেজ ও সজীব সম্পর্ক গড়ে ওঠে। মূলত এ মহান লক্ষ্যেই আমি হিদায়াতের এ মাস তোমাদেরকে দান করেছি। পার্থিব কাজ-কর্মের প্রতি বিরামহীন ঘনিষ্ঠতার কারণে তোমাদের হৃদয়ে যে জং ধরেছে, তা তোমরা এ মাসে পরিহ্ধার করতে সচেষ্ট হবে। এতদিনে আমার থেকে তোমরা যতটা দূরে সরে গিয়েছিলে, এই মাসে ততটা তোমরা আমার কাছে চলে আসবে। তোমাদের হৃদয়ে যে গাফলতি ও অলসতার বাসা বেঁধেছে, সেটাকে ভেঙ্গে দিয়ে অন্তরকে আমার যিক্র ছারা আবাদ করতে সচেষ্ট হবে। মূলত এ উদ্দেশ্যেই আল্লাহ তা'আলা আমাদেরকে রামাযান মাস দান করেছেন। রামাযানের রোযার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভে ধন্য হবো- মূলত রামাযানের অন্যতম লক্ষ্য এটাই । রোযা ছাড়া এ মাসে আরো যেসব ইবাদতের কথা বলা হয়েছে, সবগুলোর উদ্দেশ্যই মুলত আল্লাহর নৈকট্য অর্জন। মহান আল্লাহ মুলত তার দূরে চলে যাওয়া বান্দাকে এ মাসে নিজের কাছে আনতে চান। এবার নৈকট্যলাভে ধন্য হও তাই আল্লাহ তা“আলা বলেছেন- 05501 ৬6 লর্ড ৩ 0৩৭ হিঞনি রি 51 (5 চর (19 5০) 5)৯৯) ০0 3: ৮৫44 83 ০ 'হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববতীদের উপর ফরয করা হয়েছিল, যেন তোমরা তাক্ওয়া অর্জন করতে পার । -(সূরা আল-বাকারা : ১৮৩) গত এগারটি মাস তোমাদের কাজ-কর্ম ছিলো লাগামহীন, যেসবের পেছনে পড়ে তোমরা নিজেদের তাক্ওয়া ও আল্লাহভীতির বৈশিষ্ট্যকে দুর্বল করে 08114 019115.001
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।