[(00115719, ৫০... ..... ইসলাহী খুতুবাত নিয়মমতো এ পীচবার হাজিরা দেয়ার পর অবশিষ্ট সময় তোমরা স্বাধীন। তোমাদেরকে অবশিষ্ট সময় ছুটি দেয়া হয়েছে। জীবনের লক্ষ্য ভুলে বসেছে কিন্তু মানুষ এ স্বাধীনতা ও ছুটি পাওয়ার পর ব্যবসা-বাণিজ্য, চাকরি- বাকরি, জমি-জিরাত ও খানাপিনায় এতটা ডুবে গেছে যে, জীবনের মূল লক্ষ্যই ভুলে বসেছে। ভুলে গেছে যে, তারা তো বিক্রিত। ভুলে গেছে আল্লাহর ওইসব বিধি-নিষেধের কথা, যা তাদের উপর আরোপিত আছে। এখন সে ব্যবসা- বাণিজ্য, আয়-উপার্জনের পেছনেই শুধু ছুটে বেড়াচ্ছে। রাত-দিন তার শুধু একটাই চিস্তা- কিভাবে বাড়াবো উপার্জনের কলাকৌশল। যদি কেউ নামের কথা ভাবেও, তাহলে উদাসীনতা নিয়ে চলে যায় মসজিদে এবং তড়িঘড়ি করে কোনোরকম নামাযটা শেষ করে। তারপর পুনরায় লেগে যায় ব্যবসা-বাণিজ্যে। আবার অনেক সময় তো মসজিদেই যায় না। নামায ঘরেই পড়ে নেয়। মাঝেমধ্যে ছেড়েও দেয়। এভাবে ধীরে-ধীরে মানুষ অর্থ কামানোর উদ্দামতার ভেতর নিজেকে বিলীন করে দেয়। ইবাদত ও পার্থিব কাজকর্মের বৈশিষ্ট্য ইবাদতের বৈশিষ্ট্য হলো, ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে উঠে। ফলে সে আল্লাহর নৈকট্য লাভের অনুপম প্রাচুর্য ঘ্বারা লাভবান হয়। পক্ষান্তরে পার্থিব কাজ-কর্মের বৈশিষ্ট্য হলো, তা মানুষকে ধীরে-ধীরে পাপাচারের দিকে নিয়ে' যায়। মানুষ ধীরে-ধীরে রূহানিয়্যাত তথা আধ্যাত্বিকতা থেকে বঞ্চিত হয়ে পড়ে । এমনকি বিশুদ্ধ তরিকায় সম্পাদিত পার্থিব কাজ-কর্মের এটাই বৈশিষ্ট্য । একজন মানুষ যখন এগার মাস এই পার্থিব কাজ-কর্মে লেগে থাকে, তখন্ বন্তবাদী স্বভাব তার মাঝে প্রবল হয়ে ওঠে। সে তখন অর্থ উপার্জনের খাসা এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে, ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক কথা ছিলো, তা শেষ পর্যন্ত বিমিয়ে পড়ে। দুর্বল হয়ে পড়ে আল্লাহর নৈকট্যলাতের চেষ্ট-তৎপরতা। আর এটাই তার জন্য স্বাভাবিক। কারণ, পারথির কাজ-কর্মের প্রকৃতিই এটা । » রহমতের বিশেষ মাস আর আল্লাহ যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন, তাই তিনি জানেন তাদের স্বভাঁব ও বৈশিষ্ট্য । তিনি ভালো করেই জানেন মানুষ যখন দুনিয়ার ধাস্কায় পড়ে 08114 019115.001
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।