আল্লাহ তা'আলা যদি এ নির্দেশ দিতেন, তোমরা যেহেতু ইবাদতের জন্যই সৃষ্ট, সুতরাং সকাল থেকে সন্ধ্যা পর্যস্ত কেবল আমার সিজদাতেই পড়ে থাকবে। আমার যিকর ও ফিক্রই তোমাদের একমাত্র কাজ। তবে যেহেতু তোমাদের কিছু ইচ্ছা ও প্রয়োজন আছে, তাই এতটুকু অবকাশ দিচ্ছি, ইবাদতের মাঝখানে মাঝখানে এতটুকুন সময়ের বিরতি নিতে পার, যেই সময়টুকুতে দুপুরের ও সন্ধ্যার খাবার গ্রহণ করতে পারবে। যাতে তোমরা বেঁচে থাকতে পার। এছাড়া পুরা সময়টা আমার ইবাদতে নিমগ্র থাকবে। যদি আল্লাহ তা'আলা আমাদেরকে এমন নির্দেশ দিতেন, তাহলে সেটা মোটেও অন্যায় হতো না। কেননা, তিনি তো আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আমরা বিক্রিত পণ্য একদিকে তিনি বলেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এবং এটাই তোমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য, অপরদিকে তিনিই ইরশাদ করেছেন ০ ধু ৮৫ ০674199424৮) ০ ৬ এ গু 611 5455) 2১৮) নিশ্চয় আল্লাহ তা“আলা মুমিনদের জীবন ও সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন । -সূরা তাওবাহ : ১১১) এ আয়াত দ্বারা বোঝা যায়, আমরা বিক্রিত পণ্য । আমাদের জীবন ও সম্পদ স্বয়ং আমাদের প্রভু- যিনি আমাদের সৃষ্টি করেছেন- খরিদ করে নিয়েছেন। খরিদ করেছেন এক মহান মূল্যের বিনিময়ে । তা হলো জান্নাত, যার প্রশস্ততা পৃথিবী থেকে আকাশ পর্যস্ত। সুতরাং ক্রেতা প্রভু যদি আমাদেরকে বলে দেন, শুধু জীবন বাচানোর পরিমাণ পানাহারের সময়টুকু তোমরা পাবে। এছাড়া অবশিষ্ট পুরে সময় আমার সামনে সিজদায় পড়ে থাকবে, তাহলে এ অধিকার অবশ্যই তার আছে। এটা বললে আমাদের প্রতি তার কোনো অবিচার হবেনা । কিন্ত এ মহান ক্রেতা যিনি সুমহান মূল্যে আমাদের জীবন ও সম্পদ খরিদ করে নিয়েছেন, তিনিই আমাদেরকে আবার জীবন ও সম্পদ ফেরত দিয়ে দিয়েছেন। এবং এ জীবন ও সম্পদ থেকে উপকৃত হওয়ারও সুযোগ দিয়েছেন। বলে দিয়েছেন, তোমরা পানাহার কর, ব্যবসা-বাণিজ্য কর, চাকরি-বাকরি কর, বৈধ উপায়ে জীবনের কামনা-বাসনা পূর্ণ কর-এতে কোনো বাধা নেই। তবে শুধু এতটুকু করবে যে, আমার দরবারে প্রতিদিন পাচবার করে হাজির হবে ৬////51 14010115001
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।