সৃষ্টির সেবা দ্বিতীয় প্রকারের ইবাদত এমনকি যদি কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়ে, যার ফলে কোনো কাজ-কর্ম করতে পারে না। তাকেও বলা হয়েছে, নামায অবশ্যই পড়তে হবে। এ অবস্থায়ও নামায মাফ দেয়া হয়নি। তবে হ্যা এতটুকু সুযোগ দেয়া হয়েছে যে, দীড়িয়ে পড়তে না পারলে বসে পড়বে । বসে পড়তে না পারলে শুয়ে পড়বে। প্রয়োজনে ইশারা-ইঙ্গিতে পড়বে । অযু করতে না পারলে তায়াম্মুম করবে । তবুও নামায পড়তেই হবে। কেননা, এটা প্রত্যক্ষ ইবাদত। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এ ইবাদতের জন্যই। চিকিৎসক রোগী দেখেন। এটি সৃষ্টির সেবা। নিশ্চয় এটিও একটি ইবাদত । তবে এটি সরাসরি ইবাদত নয়; বরং পরোক্ষ ইবাদত । তাই কোনো ক্ষেত্রে যদি এ দু'ধরনের ইবাদত সাংঘর্ষিক হয়ে দীড়ায়, তাহলে সেক্ষেত্রে প্রাধান্য দিতে হবে প্রথম প্রকারের ইবাদতকেই। অন্যান্য প্রয়োজনের তুলনায় নামায অধিক গুরুতৃপূর্ণ দেখুন, আপনি যদি একজন চিকিৎসক হন। চিকিৎসা দেয়ার সময় আপনাকে বিভিন্ন প্রয়োজনে উঠতে হয়- বাথরুমে যেতে হয়, অন্যান্য প্রয়োজনেও আপনাকে রোগী ছেড়ে উঠতে হয়। ক্ষুধা লাগলে তখন পানাহারের জন্য বিরতি দিতে হয়। সুতরাং যখন অন্যান্য প্রয়োজনের জন্য বিরতি দিতে পারছেন, তাহলে নামাযের জন্য বিরতি দিতে সমস্যাটা কী? এতে সৃষ্টির সেবায় এমন কী ক্ষতি হবে? অথচ নামায অপরাপর মানবিক প্রয়োজনের তুলনায় অনেক বেশী গুরুত্ব । মূলত চিন্তার এ দৈন্যতা সৃষ্টি হয়েছে ইবাদতের তাৎপর্য ও তার প্রকারছয়ের মাঝে পার্থক্য না বোঝার কারণে । মানবজাতির পরীক্ষা আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, যেন তিনি তাদেরকে পরীক্ষা করতে পারেন। তা এভাবে যে, তিনি মানুষের মধ্যে নানা ধরনের কামনা-বাসনা রেখে দিয়েছেন । রেখে দিয়েছেন অন্যায়-অপরাধের প্রতি আকর্ষণ। এর মাধ্যমে তিনি দেখতে চান, এসব কামনা-বাসনা ও আকর্ষণ উপেক্ষা করে বান্দা কতটা আল্লাহর কথা স্মরণ করে। কতটা আল্লাহর ডাকে সাড়া দেয়। সে তার সৃষ্টির মূল উদ্দেশ্যকে কতটা মনে রাখে। এটাই হলো পরীক্ষা । 0.81-14019115.001
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।