উক্ত আলোচনা থেকে বোঝা গেলো, এই দুই প্রকারের ইবাদতের মধ্য থেকে প্রথম প্রকারের ইবাদত দ্বিতীয় প্রকার ইবাদতের চাইতে শ্রেষ্ঠ । আল্লাহর বাণী- আমি জিন ও মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি- এর দ্বারা প্রথম প্রকারের ইবাদতকেই বোঝানো হয়েছে। একজন চিকিৎসকের ঘটনা কিছুদিন পূর্বে এক মহিলা আমাকে জিজ্ঞেস করলো, আমার স্বামী একজন চিকিৎসক । তার একটা ক্লিনিক আছে। রোগীদের চিকিৎসা করে। নামাযের সময় হলে সে নামায পড়ে না। রাতে যখন বাসায় ফিরে, তখন একসঙ্গে তিন ওয়াক্ত নামায আদায় করে । আমি তাকে বলেছি, বাসায় এসে তিন ওয়াক্ত নামায একসাথে পড়েন কেন? নামাযের সময় হওয়ার সাথে সাথে ক্লিনিকে পড়ে নিলেই তো হয়। এতে নামায কাযা হয়না । আমার স্বামী আমাকে বলল, ক্লিনিকে আমি রোগী দেখি। এটা সৃষ্টির সেবা । সৃষ্টির সেবা এক মহান ইবাদত । এর সম্পর্ক বান্দার হকের সঙ্গে। তাই আমি একে প্রাধান্য দিই। আর নামায তো আমার ব্যক্তিগত বিষয়। তাই বাসায় এসে একসাথে পড়ে নিই। মহিলাটি আমার কাছে জিজ্দঞেস করলো, আমি আমার স্বামীর এই যুক্তির কী উত্তর দেবো? নামাযের ক্ষেত্রে কোনো ছাড় নেই মহিলার স্বামীর এ দৃষ্টিভঙ্গি ভুল। সে ইবাদতের উভয় প্রকারের পার্থক্য বুঝতে পারেনি। নামায তো একটি সরাসরি ইবাদত। যে নামায সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, যদি তোমরা যুদ্ধের ময়দানে হও, শক্রবাহিনীর মুখোমুখী থাক, তবুও তোমরা নামায ছাড়বে না। যদিও সে অবস্থাতে পদ্ধতিগতভাবে কিছুটা শিথিল কথা হয়েছে। কিন্তু নামায ছাড়ার কোনো অবকাশ দেয়া হয়নি। আল্লাহ ভাজার ঘানি হারা (১. তা তা) 5৯৮) ০ রা এ ০2০৮৭ পচ অভ 2১৩৫।। গর নিশ্চয় নামায মুমিনদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে। -(সুরা নিসা : ১০৩) দেখুন, জিহাদের মত মহান আমলের মধ্যেও নামায সময় মত পড়তে বলা হয়েছে। ন'ঘাযের ব্যাপারে কে'্ল ছাড় দেয়" ত়নি। ৬//./51140101135.00এ
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।