Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

মুমিন বান্দার সবকিছুই তো ইবাদত, অনুরূপভাবে নামাযও একটি ইবাদত, কিন্তু এ দুই ইবাদতের মাঝে পার্থক্য কী? এ দুইয়ের মাঝে বিদ্যমান পার্থক্যটা বুঝে নেয়া দরকার । এটা না বোঝার কারণেই অনেকেই ভ্রান্তির জালে আটকে যান। এক, প্রত্যক্ষ ইবাদত এ দুই ইবাদতের মাঝে পার্থক্য এই : কিছু আমল এমন আছে, যেগুলো সরাসরি ইবাদত । এগুলো দ্বারা একমাত্র আল্লাহর বন্দেগীই উদ্দেশ্য হয়। এছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্যের জন্য এগুলো দেয়া হয়নি। যেমন নামায । একজন মুমিন বান্দা শুধু আল্লাহ তা'আলার বন্দেগীর উদ্দেশ্যেই নামায পড়ে । নামাযের মধ্যে এ ছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। সুতরাং নামায হলো একটি মৌলিক ও প্রত্যক্ষ ইবাদত । রোযা, যাকাত, যিক্র, তেলাওয়াত, হঙ্ব-উমরা এগুলোও প্রত্যক্ষ ইবাদত। কারণ, এগুলোর একটাই উদ্দেশ্য- আল্লাহ তাআলার বন্দেশী। দুই. পরোক্ষ ইবাদত এর বিপরীতে এমন কিছু আমল রয়েছে, যেগুলোর মূল উদ্দেশ্য আল্লাহর বন্দেগী নয়- বরং পার্থিব প্রয়োজন ও আবেদন পূরণ । কিন্ত্র আল্লাহ তা'আলা মুমিনদের উপর দয়া করেছেন। তিনি বলে দিয়েছেন, এ পার্থিব কাজগুলোও যদি তোমরা নেক নিয়তে আমার বিধানের আলোকে কর এবং আমার রাসূল (সা.)-এর সুন্নাত মোতাবেক সম্পাদন করতে পার, তাহলে এর বিনিময়ে আমি ঠিক অনুরূপ সাওয়াব দেবো, যেমনিভাবে প্রত্যক্ষ ইবাদতের বিনিময়ে সাওয়াব দিয়ে থাকি। এই ধারার ইবাদত হলো দ্বিতীয় প্রকারের ইবাদত । অর্থাৎ এগুলো সরাসরি ইবাদত নয়; বরং শর্তসাপেক্ষ ইবাদত । সুতরাং এগুলো পরোক্ষ ইবাদত। হালাল উপার্জন একটি পরোক্ষ ইবাদত যেমন- বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি স্ত্রী-সন্তানের হক আদায় করার উদ্দেশ্যে বৈধ উপায়ে সম্পদ উপার্জন করে এবং এই নিয়ত করে যে, আমি হালাল উপার্জন করছি যেন আমার উপর শরীয়তকর্তৃক আরোপিত আমার স্ত্রী- সন্তানের হক সঠিকভাবে আদায় করতে পারি। তাহলে তার এ উপার্জনটাও ইবাদত হিসাবে বিবেচিত হ //./১1-1401011/5.001এ

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।