(০৭ ০৬41 5)৯৮) 9 ০০৩ ৬ ০409 ০ ০ টা আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। (সূরা যারিয়াত : ৫৬) এতে এ কথাই প্রমাণিত হয় যে, মানব সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত । ইবাদত করার জন্যই তারা এ পৃথিবীতে আসে । ফেরেশতারা কি যথেষ্ট নয়? কেউ যদি মনে করেন যে, ইবাদত করার জন্য তো আল্লাহ তাঁআলা আগে থেকেই ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। সুতরাং এ উদ্দেশ্যে মানবসৃষ্টির প্রয়োজনই বা ছিলো কি? এর উত্তর হলো, ফেরেশতাদেরকে যদিও ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে; কিন্তু তাদের ইবাদতটা হলো স্বভাবজাত ৷ তাদের সৃষ্টিই করা হয়েছে এমনভাবে যে, তারা গুনাহ করার কিংবা আল্লাহর নাফরমানি করার ক্ষমতা রাখেনা | তাই তারা সৃষ্টিগতভাবেই ইবাদত করতে বাধ্য । পক্ষান্তরে মানুষকে আল্লাহ তা“আলা সৃষ্টি করেছেন এমনভাবে যে, সে গুনাহ করার ক্ষমতা রাখে এবং ইবাদত করার ক্ষমতাও রাখে । পাপের প্রবলতা এবং পাপবিরোধী শক্তি তার মাঝে সমানভাবে বিদ্যমান। তারপর আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন ইবাদত করার। সে কারণে ফেরেশতাদের পক্ষে ইবাদত করা সহজ । এর বিপরীত চলার শক্তি তো তাদের মাঝে নেই। কিন্তু মানুষ তো সৃষ্টিগতভাবে এরকম নয়। বরং তাদের মাঝে প্রবৃত্তির তাড়না আছে, আবেগ আছে, উচ্ছাস আছে, লোভ-লাভ ও প্রয়োজন আছে। আছে গুনাহ করার পরিপূর্ণ শক্তিমত্তাও। এসব কিছুই তার মাঝে আছে। তারপর নির্দেশ দেয়া হয়েছে গুনাহর এসব আবেদনকে উপেক্ষা করে, আবেগ ও উদ্দামতাকে নিয়ন্ত্রণ করে এবং গুনাহর কামনা-ঘাসনাকে দলিত করে আল্লাহর ইবাদত কর। ইবাদত ছুই প্রকার এখানে আরেকটি বিষয় বুঝে নিতে হবে- যে বিষয়টি না বোঝার কারণে অনেক ক্ষেত্রে নানা প্রকার ভ্রান্তির উত্তব দেখা দেয়। বিষয়টি হলো-একদিকে মুমিন বান্দার প্রতিটি কাজই বিশুদ্ধ নিয়ত এবং বিশুদ্ধ তরিকায় সম্পাদিত হলে ইবাদত হিসাবে বিবেচিত হয়। একজন মুমিন বান্দা যদি সুন্নাত তরিকায় জীবন যাপন করে, তাহলে তার খানাপিনা, ওঠাবসা, মেলামেশা, ব্যবসা-বাণিজ্য, ঘর- সংসারসহ সবকিছুই ইবাদতের আওতাভুক্ত হয়। এখন প্রশ্ন হলো, একজন 08114 019115.001
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।