এজন্য রাসূলুল্লাহ (সা.) আল্লাহর কাছে দু'আ করতেন এভাবে-_ 8%। 5৩73) 559 11055 এ ভর্ডড ৩ 201 ১ হ/ ২৯ _ 1519 “জীবন যদি আমার জন্য কল্যাণময় হয়, তাহলে আমাকে জীবিত রাখুন। আর মৃত্যু যদি হয় আমার জন্য মঙ্গলময়, তাহলে আমাকে আপনি তুলে নিয়ে যান।' সুতরাং কল্যাণকর জীবন কামনা করতে তো কোনো অসুবিধা নেই। কিন্ত মৃত্যু কামনা করা কোনো অবস্থাতেই উচিত নয়। ন্লামাানের অপেক্ষা কেন? প্রশ্ন হলো, রামাযান পাওয়ার জন্য রাসূলুল্লাহ (সা.) কেন এতটা ব্যাকুল হতেন? কেন অপেক্ষমান থাকতেন এ মাসটির? এর কারণ হলো, আল্লাহ তা*আলা রামাযানুল মুবারককে নিজের মাস বলে ঘোষণা করেছেন। আমাদের দৃষ্টি ও বুঝ স্থুল। তাই আমরা ভাবি, রামাযানের বৈশিষ্ট্য হলো এটা রোযার মাস। এ মাসে রোযা রাখা হয়, তারাবীহ পড়া হয়। অথচ এ মাসের নিগুঢ় তাৎপর্য এতটুকুতেই শেষ নয়। মূলত রামাযানের মাসের যাবতীয় ইবাদত আরেকটি জিনিসের প্রতীক । আর তাহলো, আল্লাহ তা“আলা এ মাসটিকে নিজের মাস বলেছেন। এর অর্থ হলো, যারা বাকি এগার মাস বিশ্ু-বৈভবে ডুবে ছিলো, দুনিয়ার নেশায় পড়ে ছিলো, রঙিন স্বপ্রের জাল বুনে ছিলো, ফলে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়েছিলো এবং গাফলতির চাদর মুড়ি দিয়ে পড়ে ছিলো, তাদের জন্য আল্লাহ তা'আলা এই একটি মাস ঠিক করে দিয়েছেন, যেন তারা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়তে পারে । তাদের উদ্দেশ্যে আল্লাহ তা"আলা বলে থাকেন, উদ্দাম স্বাধীনতা ও অপরিমিত আনন্দের মাঝে এগারটি মাস আমার থেকে অনেক দূর চলে গিয়েছো, এবার ফিরে আস, আমার এ মাসটিতে আমারই নৈকট্য লাভ কর। কেননা, এটা আমার সঙ্গে ঘনিষ্ঠতা অর্জনের মাস। মানব সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ মানবজাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এ মর্মে কুরআন মজীদে তিনি বলেছেন_ 08114 019115.001
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।