Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

রামাযান : এক মহান নেয়ামত সম্মানিত সুধী ও প্রিয় ভাইয়েরা আমার! রামাযানুল মুবারক আল্লাহর পক্ষ থেকে এক মহান নেয়ামত । এ মাসের প্রকৃত মর্যাদা ও তাৎপর্য আমরা উপলব্ধি করবো কিভাবে? কারণ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ঘুরঘুর করি দুনিয়ার পেছনে । বস্ত্র ফাদে আমরা পড়ে আছি। তাই রামাযান কী তা জানবো কিভাবে? আল্লাহ যাদেরকে দান করেছেন হৃদয়প্রাচুর্য, যারা রামাযানের নূর ও বরকত দ্বারা সমৃদ্ধ হতে সিদ্ধহস্ত, তারাই বোঝেন এ মহান মাসের সত্যিকারের মর্যাদা। আপনারা নিশ্চয় শুনেছেন, আল্লাহর রাসূল (সা.) রজবের টাদ দেখার পর থেকেই পাঠ করতেন এ দু'আ- -:05540 059 ০৬৯৯০ লশ9 ও এ ৪০০ ৮০ (9০1 49)0 ৬৯৮) 'হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শা'বানকে বরকতময় করুন। আমাদের হায়াতকে রামাযান পর্যন্ত বিকশিত করুন।' একটু ভাবুন! স্বয়ং আল্লাহর রাসূল (সা.) দুই মাস পূর্ব থেকেই অপেক্ষা করতেন এ রামাযানের জন্য। সবিনয় প্রার্থনা করতেন আল্লাহরই কাছে এ মাসটি নিজের ডাগ্যে জোটানোর জন্য । বয়স বৃদ্ধির প্রার্থনা এ হাদীস থেকে বোঝা যায়, আল্লাহর স্তক্টিমাফিক চলার উদ্দেশ্যে নিজের দীর্ঘায়ু কামনা করে দু'আ করা দৃষণীয় নয়; বরং এ হাদীস দ্বারা প্রমাণিত। তাই উচিত হলো, এ দু'আ করা-হে আল্লাহ! আমার বয়স বাড়িয়ে দাও এমনভাবে, যেন আমল করতে পারি আপনি যেভাবে চান সেভাবে এবং যখন উপস্থিত হবো আপনার কাছে, তখন যেন লাভ করতে পারি আপনার সন্তষ্টি। কিন্ত্র আমাদের সমাজে কিছু লোক আছে, যারা চায় এর উল্টোটা । তারা বলে, হে আল্লাহ! আপনি আপনাকে এ দুনিয়া থেকে নিয়ে যান। রাসূলুল্লাহ (সা.) এ জাতীয় কামনা ও প্রার্থনা থেকে বারণ করেছেন। কারণ, দুনিয়ার দুরাবস্থা দেখে তুমি হয়ত মৃত্যু কামনা করছো, তোমার ধারণা মৃত্যুই তোমাকে মুক্তি দিয়ে দিবে, কিন্ত্র একটিবারের জন্যও কি ভেবে দেখেছো-আখেরাতের কি প্রস্তুতি নিয়েছো? এখন যদি তুমি মরে যাও, তাহলে তোমার আখেরাত যে ভালো হবে এর নিশ্চয়তা কী আছে তোমার কাছে? কাজেই দু'আ করবে মৃত্যুর নয়; বরং বাচার এবং যতদিন আল্লাহ হায়াত রেখেছেন, ততদিন তার সন্তরষ্টমতে চলার । ড//1./51140101135.00এ

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।