যে কোনো বিপর্যয়ের মুখোমুখী হলে তিনি প্রথমে নামায পড়তেন। তারপর আল্লাহর কাছে বিপদমুক্তির জন্য দু'আ করতেন। তাই এটা হওয়া উচিত একজন মুসলমানের আদর্শ । এটাই নবীজী (সা.)-এর তরীকা। সময় হাতে না থাকলে শুধু দু'আ করবে মত সময় হাতে থাকবে । কিন্ত্র বিপদকালে যদি এতটুকু সময় না পাওয়া যায়, তাহলে নামায না পড়ে শুধু দু'আর উক্ত শব্দগুলো বলে নিজের প্রয়োজন পূরণের দু'আ করবে। প্রতিটি প্রয়োজন আল্লাহর কাছেই পেশ করা উচিত। হাদীস শরীফে এসেছে, এমনকি জুতার একটি ফিতার প্রয়োজন হলেও আল্লাহর কাছে চাইবে। মূলত ছোট প্রয়োজন কিংবা বড় প্রয়োজন তো আমাদের দৃষ্টিকোণে। আল্লাহর কাছে কোনো ছোট-বড় নেই। জুতার ফিতা খোয়া যাওয়া কিংবা রাজত্ব চলে যাওয়া তার কাছে এক সমান। তিনি সব প্রয়োজনই পূরণ করতে পারেন। ৮ পে 9৫ ৩ ঞ &. তিনি সবকিছুর উপরই শক্তি ও ক্ষমতা রাখেন। তার ক্ষমতা প্রতিটি জিনিসের উপর সমান। তীর কাছে কোনো জিনিসই কঠিন নয়। তাই বড় হোক-ছোট হোক প্রতিষ্টি'ব্রষয় আল্লাহর কাছেই প্রার্থনা করবে। দুঃখ-দুর্দশা এবং আমাদের অবস্থা বর্তমানে সবাই অস্থির। জান-মাল আজ নিরাপদ নয়। শঙ্কা, ভীতি, অস্থিরতা ও অশান্তি আজ সকলকেই তেড়ে বেড়াচ্ছে। কিন্ত আমরা কতজনই-বা আছি যে, সালাতুল হাজাত পড়ে সংকট থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি । ভুল স্বীকার করে এবার আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ তা“আলা আমাদের আমল করার তাওফীক দান করুন। আমীন। 715 ৫৮1 নেও ত 5.৩ - ০০ ০০০ 40 এ 0155১ 23 8114 019115.001
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।