উক্ত দুটি বিষয়কে সামনে রাখলে বোঝা যায়, রাসূলুল্লাহ (সা.)-এর খেদমতে দুরূদ পাঠানোর পর তিনি এর বিনিময় দিবেন না-এটা কখনও হতে পারে না; বরং অবশ্যই তিনি এর বিনিময় দিবেন। আর সে বিনিময়টা হবে এই-তিনি ওই উম্মতের জন্য দু'আ করবেন যে, হে আল্লাহ! আমার এ উম্মত যে আমার খেদমতে দুরূদ পাঠাচ্ছে, আপনি তার অমুক সংকট ও দুর্দশা দূর করে দিন। হে আল্লাহ! তার সমস্যার সমাধান করে দিন। আর এর বরকতে “ইনশাআল্লাহ' আল্লাহ উম্মতের প্রার্থনা কবুল করে নিবেন। সুতরাং দু'আ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ কর। সালাতুল হাজাতের দুআ | রাসূলুল্লাহ সো.) বলেছেন, তারপর দু'আর এ শব্দগুলো বলবে- 2, ০ ক খা থা এখানে আল্লাহ তা'আলার কয়েকটি গুণবাচক নাম নেয়া হয়েছে। এ বরকতময় নামগুলোর বৈশিষ্ট্য একমাত্র আল্লাহই ভালো জানেন। জানেন আমাদের নবীজী (সা.)ও। সুতরাং রাসূলুল্লাহ (সা.) যখন আমাদেরকে এ শব্দগুলো বলতে বলেছেন, তখন আমরা এ শব্দগুলোই বলবো । আমরা এর অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করতে পারবো না। এ শব্দগুলোর মধ্যে অবশ্যই কোনো রহস্য আছে। যে কারণে আমাদের প্রয়োজন পূরণ হবে। শব্দগুলোর অর্থ হলো-আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই । যিনি ধৈর্যশীল ও দানশীল । ধৈর্য ও দান আল্লাহ তা'আলার বিশেষ দুটি গুণ । রাসূলুল্লাহ (সা.) সম্ভবত এ দুটি বিশেষ গুণের জন্য বলেছেন, বান্দা যেন শুরুতেই একথা স্বীকার করে নেয়, হে আল্লাহ! আমি তো এই উপযুক্ত নই যে, আমার দু'আ কবুল করবেন। আমার গুনাহর শেষ নেই। কিন্ত্র আপনি যেহেতু মহান ধৈর্যশীল, এ কারণেই আবেগ আপনাকে তাড়িত করতে পারে না। আপনি ফয়সালা করে আপনার মহান ধৈর্যগুণের ভিত্তিতেই। আমি আপনার সেই গুণের উসিলায় দু'আ করছি। আশা করি আপনি আমাকে ক্ষমা করে দিবেন। উপরস্ত রহমতও দান করবেন। তারপর বলেছেন- আল্লাহ পবিভ্র। সুমহান আরশের মালিক। 08114 019115.001
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।