Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

নেয়ামতের কথা স্মরণ করে। যে কারণে কঠিন সমস্যার মাঝেও নিজের মাঝে স্বস্তি বোধ করে। এজন্যই রাসূলুল্লাহ (সা.) শিক্ষা দিয়েছেন, দু'আর পূর্বে আল্লাহর প্রশংসা করবে । তার কাছে দু'আ করার পূর্বে, নিজের অভাব পূরণের কথা বলার পূর্বে বর্তমান নেয়ামতগুলোর কথা মনে রাখবে এবং এর জন্য তার শোকর আদায় করবে। আল্লাহর প্রশংসার পর দুরূদ শরীফ কেন? রাসূল (সা.) ইরশাদ করেছেন, আল্লাহ তা'আলার প্রশংসার পর রাসূলুল্লাহ (সা.) উপর দুরূদ পাঠাবে । প্রশ্ন হলো, দু'আর সময় দুরূদ কেন? আসল কথা হলো, রাসূল (সা.) উম্মতের জন্য ছিলেন সীমাহীন দয়াবান। তিনি চাইতেন, উম্মতের দু'আ যেন কোনো অবস্থাতেই বৃথা না যায়। আর দুরূদবিহীন দু'আ কবুল হওয়ার ব্যাপারে কোনো গ্যরান্টি নেই। কিন্তু দুরূদসমৃদ্ধ দু'আ কবুল হওয়ার গ্যারান্টি আছে। আমরা যখন দুরূদ পড়ি- ০ পঠাঝা এ) ৮টি ৮1৮১০ এ ০ ৮৪ তখন এর অর্থ দীড়ায়, আমরা বলি- হে আল্লাহ! মুহাম্মদ (সা.) ও তার পরিবার-পরিবারের উপর রহমত বর্ষণ করুন। এটা এমন এক প্রার্থনা, যা কখনও ব্যর্থ হয় না। কারণ, রাসূলুল্লাহ (সা.)- এর প্রতি তো এমনিতেই রহমত নাযিল হতে থাকে । কিন্তু তিনি চেয়েছেন, আমার উম্মত যেন দুআ করার পূর্বে আমার প্রতি দুরূদ পড়ে । কেননা দুরূদ তো নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করেন, সেই সাথে বান্দার প্রার্থনাকেও প্রত্যাখ্যান করবেন না। কেননা, আল্লাহর মত মহান দয়াবানের ক্ষেত্রে এটা ভাবা যায় না যে, তিনি দু'আর এক অংশ করুল করবেন এবং অন্য অংশ প্রত্যাখ্যান করবেন। রাসূলুল্লাহ (সা.) এবং হাদিয়ার বিনিময় ডা. আবদুল হাই (রহ.) এর দ্বিতীয় কারণ হিসাবে বলতেন, হাদীস শরীফে রাসূল (সা.)-এর উপর যখনই যে কোনো দুরূদ পাঠ করে, তখনই ফেরেশতাগণ তা রাসূল (সা.)-এর কাছে নিয়ে যায় এবং আবেদন করে, আপনার অমুক উম্মত হাদিয়াস্বরূপ আপনার প্রতি এ দুরূদখানা পাঠিয়েছে। আর রাসূল (সা.) যখন তিনি হাদিয়াদাতাকে বিনিময়স্বরূপ অবশ্যই কিছু হাদিয়া দিতেন ' 08114 0191185.001

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।