উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা উপস্থিতরা তখন কৌতুহলবোধ করছিলাম যে, হযরত এখন কী করেন। কারণ, হযরত তো এইমাত্র বললেন, দুঃখ- বেদনা, বিপদ-আপদও আল্লাহ তা'আলার নেয়ামত । আর এ ব্যক্তি দু'আ চাইছে তার দুঃখ-দুর্দশা যেন দূর হয়। এখন হাজী সাহেব যদি লোকটির কথা মত দু'আ করেন, এর অর্থ হবে, আল্লাহর নেয়ামত ছিনিয়ে নেয়ার দু'আ তিনি করলেন। আর যদি দুঃখ-ব্যথা বহাল থাকার জন্য দু'আ করেন, তবে তো লোকটি দু'আ চাইতে এসে আরো বিপদে পড়লো । হযরত হাজী সাহেব (রহ.) সঙ্গে-সঙ্গে হাত উঠালেন, দু'আ করলেন, হে আল্লাহ! বিপদ-আপদ, দুঃখ-বেদনা এসবই প্রকৃতপক্ষে আপনারই নেয়ামত। কিন্তু আল্লাহ গো! আমরা তো দুর্বল । তাই আমাদের দুর্বলতার দিকে লক্ষ্য করে দুঃখ- বেদনা নামক এ নেয়ামতকে সুস্থতার নেয়ামত দ্বারা পরিবর্তন করে দিন। বিপদের সময় নেয়ামতের কথা মনে রাখা চাই মানুষ যখন বিপদে পড়ে, তখন সে ভুলে যায় তার প্রতি আল্লাহর কত দয়া ও অনুথহ রয়েছে । যেমন- যার পেটে ব্যথা, সে একেই সবচে বড় বিপদ মনে করে। সে একথা ভাবে না, আল্লাহ তো আমাকে জিহ্বা দিয়েছেন, সেটাও তো সুস্থ । আমার দাতগুলোতে তো কোনো ব্যথা নেই। আমার সারা শরীর তো সুস্থ। ব্যথা তো শুধু পেটে । এখন এ পেটের পীড়ার জন্য অবশ্যই দু'আ করতে হবে। পাশাপাশি আল্লাহ যে আমাকে আরো অনেকগুলো নেয়ামত দিয়েছেন, এর জন্যও দু'আ করতে হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। হযরত মিয়া সাহেব এবং নেয়ামতের শুকরিয়া আব্বাজানের একজন বিশিষ্ট ওস্তাদ ছিলেন মিয়া আসগর হুসাইন (রহ.)। জনুগত বুযুর্গ ছিলেন তিনি। তার বুযুর্গি ছিলো বিস্ময়কর । আব্বাজান বলেন, একবার সংবাদ পেলাম আমার এ ওস্তাদ অসুস্থ- জুরে ভুগছেন। আমি দেখতে গেলাম । গায়ে হাত দিয়ে দেখি, গা যেন পুড়ে যাচ্ছে। তীকে খুবই বিপর্যস্ত মনে হচ্ছিলো । আমি সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, হযরত! কেমন বোধ করছেন? তিনি উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ! আমার চোখগুলো সুস্থ, কানঘয়ও রোগমুক্ত । জিহবাটাও কাজ করছে ঠিকমতো । এভাবে তিনি শরীরের প্রতিটি সুস্থ অঙ্গের নাম ধরে-ধরে এর বিনিময়ে “আলহামদুলিল্লাহ বললেন। সবশেষে বললেন, শরীরের জুরটা শুধু একটু জ্বালাচ্ছে। আল্লাহ যেন সুস্থ করে দেন এ দু'আ কর। একেই বলে কৃতজ্ঞ বান্দা। কষ্টে জর্জরিত অবস্থায়ও আল্লাহর ৬////51 14010115001
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।