Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

হামৃদ কেন প্রয়োজন? প্রশ্ন হলো, দৃ'আর পূর্বে আল্লাহর প্রশংসা কেন করতে হয়? এখানে এর কী দরকার? উলামায়ে কেরাম এর কারণ হিসাবে বলেছেন, এ দুনিয়াতে মানুষ যখন রাজা-বাদশাহর কাছে নিজের কোনো প্রয়োজন নিয়ে উপস্থিত হয়, তখন সে প্রয়োজনীয় বস্ত্রটি চাওয়ার পূর্বে রাজা-বাদশাহর সম্মানে কিছু কথা বলে, যেন রাদশাহ তার কথায় খুশি হয়ে তার মনের আশা পূর্ণ করে দেন। সুতরাং দুনিয়ার একজন সাধারণ বাদশাহর দরবারের রীতি যদি এমন হয় যে, তার কাছে কিছু চাইতে হলে এর পূর্বে তার প্রশংসা করতে হয়, তাহলে যিনি সকল বাদশাহরও বাদশাহ, তার কাছেও কিছু, চাইতে হলে এর পূর্বে তার প্রশংসা ও তার প্রতি গভীর শুকরিয়া পেশ করা উচিত। যেন তিনি সন্তষ্ট হয়ে আমার প্রার্থনাকে মঞ্জুর করে নেন। দুঃখ-বেদনাও আল্লাহর নেয়ামত হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী (রহ.) একবার নিজের মজলিসে বলছিলেন, মানুষের জীবনে যেসব দুখ-কষ্ট-বিপর্যয় আসে, গভীরভাবে ভাবলে দেখা যাবে মূলত এগুলোও আল্লাহ তা'আলার নেয়ামত। অন্তর্চক্ষু ধীদের আছে, তারা বিষয়টি অনুধাবন করতে পারেন। প্রশ্ন হলো, এগুলো কিভাবে আল্লাহ তা'আলার নেয়ামত হয়? এর জবাব হলো, হাদীস শরীফে এসেছে, যারা দুঃখ-দুর্দশায় সবর করে, আখিরাতের জীবনে আল্লাহ তা'আলা তাদেরকে এর ফিনিময়ে দান করবেন মহাপুরস্কার। এ কারণে এ পৃথিবীতে যারা খুব একটা বিপর্যয়ে পড়েনি, আখিরাতে _ তারা আফসোস করবে৷ বলবে, আহা! পৃথিবীতে যদি আমরা কঠিন বিপদে. পড়তাম । আমাদের গায়ের চামড়া যদি কাচি দিয়ে কুটি-কুটি করে ফেলা হতো তারপর সবর করতে পারতাম, তাহলে আজ ধৈর্যশীলদের মতো আমরা বিপুল পুরস্কার পেতাম। হাজী সাহেব (রহ.)-এর বিস্ময়কর দু'আ হযরত হাজী সাহেব (রহ.) যখন এ বিষয়ে আলোকপাত করছিলেন, ঠিক তখনই এক ব্যক্তি এলো । লোকটি নানা রোগ- শোকে জর্জরিত ছিলো । সে এসে হাজী সাহেবকে বললো, হযরত! আমার জন্য দু'আ করুন। আল্লাহ যেন এতসব মুসিবত থেকে আমাকে নিচ্ষতি দিয়ে দেন। মজলিসে হযরত থানবী (রহ.)ও 08114 0191185.001

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।