Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

সারকথা হলো, সালাতুল হাজতের উদ্দেশ্যে মনোযোগসহ অযু করবে। এ নামায পড়ার জন্য বিশেষ কোনো নিয়ম নেই। সাধারণভাবে অন্যান্য নামায যেভাবে পড়া হয়, এটাও ওইভাবেই পড়বে । অনেকে বিভিন্ন নামাযের জন্য বিভিন্ন নিয়ম বানিয়ে রেখেছে। যেমন অমুক নামাযে প্রথম রাকাতে এই সুরা এবং ছ্িতীয় রাকাতে এই সূরা পড়া ইত্যাদি। এসব নিয়ম মনগড়া ও ভিত্তিহীন। সালাতুল হাজতের নামাযও এরকমই । রাসূলুল্লাহ (সা.) 'সালাতুল হাজাত পড়ার যে নিয়ম বলেছেন, তাতে এ ধরনের বিশেষ কোনো নিয়মের বিবরণ পাওয়া যায় না। কোনো কোনো বুযুর্গ, যেমন- ডা. আব্দুল হাই (রহ.) বলতেন, সালাতুল হাজাতের প্রথম রাকাতে সূরা আলাম নাশরাহ' এবং দ্বিতীয় রাকাতে “সূরা নাছর' পড়তে পার। অভিজ্জতায় দেখা গেছে, এ দুটি সূরা দিয়ে পড়লে অধিক কাজ হয়। সুতরাং এটাকে সুন্নাত মনে করা যাবে না। সুন্নাত মনে করলে এটাও বিদআত হয়ে যাবে। বুধুর্গদের অভিজ্ঞতা মনে করে বরকতের জন্য এরূপ আমল করা যাবে_ সুন্নাত মনে করে নয়। নামাযের নিয়ত এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি। তাহলো, আজকাল মানুষ প্রত্যেক নামাযের জন্য আলাদা-আলাদা নিয়ত খুঁজে থাকে। তারা মনে করে, ওই নিয়তটা উচ্চারণ না করা হলে নামাযই হবে না। এ কারণে এসে তারা বারবার প্রশ্ন করে, অমুক নামাযের নিয়ত কিভাবে হবে? মনে রাখবেন, নিয়ত কোনো শব্দের নাম নয়। নিয়ত অর্থ অন্তরের সংকল্প । সুতরাং আপনি যখন ঘর থেকে জোহর নামায পড়ার উদ্দেশ্যে বেরিয়েছেন, তখন আপনার ওই সংকল্পটাই নিয়ত। এখানে মুখে আলাদা করে নিয়ত উচ্চারণ করা জরুরি নয়। দু'আর পূর্বে আল্লাহ তা'আলার প্রশংসা ভালোভাবে অযু করে দু'রাকাত নামায পড়ার পর আল্লাহর কাছে দু'আ করবে । দু'আ কিভাবে করবে এটাও রাসূলুল্লাহ (সা.) বাতলে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন, সালাম ফিরানোর সাথে সাথে দু'আ শুরু করবে না। বরং এর আগে আল্লাহর প্রশংসা করবে। আল্লাহর শোকরিয়া আদায় করবে । তারপর সবিনয়ে দু'আ করবে। 08114 0191185.001

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।