Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

৩২. _..__... ইসলাহীখুতুবাত _ _ .... দেয়া রিযিক, আপনার সৃষ্টি, আপনার দেয়া শক্তি ও আপনারই অনুগ্রহের উপরই আমি সম্পূর্ণ নির্ভরশীল । সুতরাং খাবার সামনে এলে এ দু'আ করবে_ হে আল্লাহ! এ খাবার আমাকে পরিপূর্ণ কল্যাণের সাথে গ্রহণ করার তাওফীক দান করুন। কেননা, যদিও খাবার সামনে উপস্থিত, হাত বাড়ালে মুখে নেয়া যাবে, কিন্তু ভুলে যেও না যে, আল্লাহ যদি না চান, তাহলে পাতা খাবারও ভিনি কেড়ে নিতে পারেন । পৃথিবীতে এমন বছ ঘটনা ঘটেছে_ খাবার সামনে আনা হয়েছে। শুধু হাত বাড়াতে দেরি। এরই মধ্যে এমন কিছু ঘটেছে, যার ফলে হাতের লোকমাটিও পড়ে গেছে। যেমন খাবার তেমনি পড়ে আছে। সুতরাং খাবার সামনে থাকা অবস্থায়ও আল্লাহর কাছে দু'আ করা চাই- হে আল্লাহ! এ খাবার গ্রহণের তাওফীক আমাকে দান করুন। উভয় ক্ষেত্রেই আল্লাহর কাছে প্রার্থনা করবে আলোচনার শুরুতে যে হাদীসটি আপনাদের সামনে পেশ করেছি, তাতে রাসূলুল্লাহ (সা.) এ শিক্ষাই দিয়েছেন। যদি তোমাদের কারও আল্লাহর কাছে কিংবা কোনো ব্যক্তির কাছে কোনো প্রয়োজন দেখা দেয়। এখানে রাসূলুল্লাহ (সা.) দু'টি কথা বলেছেন। কেননা, কিছু কাজ আছে এমন, যেখানে মানুষের হাত থাকে । আবার কিছু কাজ আছে, যেখানে মানুষের কোনো হাত থাকে না। বরং তা সরাসরি আল্লাহই দান করেন। যেমন সম্ভান। সন্তানদানে মানুষের কোনো হাত নেই । সুতরাং কোনো মানুষ কিংবা উপায়-উপকরণের কাছে সম্তান লাভের দু'আ করা যায় না। বরং সন্তান চাইলে সরাসরি আল্লাহর কাছেই চাইতে হয়। আবার কিছু কাজ আছে এমন, যেগুলো আল্লাহ তা'আলা মানুষের মাধ্যমে পূরণ করেন। যেমন চাকরি-বাকরি ইত্যাদি । এ উভয় ক্ষেত্রেই মূলত ভরসা করা উচিত আল্লাহরই উপর তার কাছেই চাওয়া উচিত। কেননা, তিনিই তো প্রকৃত দাতা । ভালোভাবে অযু করবে সারকথা হলো, এখন যদি তোমার হাতে সময় থাকে আর তোমার প্রয়োজনীয় কাজটিও এক্ষুণি জরুরি হয়, তাহলে এর জন্য সালাতুল হাজাত পড়। সালাতুল হাজাতের নিয়ম আলোচ্য হাদীসে আল্লাহর রাসূল (সা.) উল্লেখ করেছেন এভাবে- প্রথমে ভালোভাবে অযু করবে। কোনো রকম নয়, বরং গুরুত্বপূর্ণ একটি কাজের সূচনা করতে যাচ্ছ এ ভাবনা মাথায় রেখে উত্তমরূপে অযু করবে । অযুর প্রতিটি সুন্নাত ও আদবের প্রতি লক্ষ্য রাখবে । আমরা তো সব ড///511401911/5.501

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।