প্রিয় নবী (সা.)-এর ঘটনা প্রিয় নবী (সা.) একবার কোনো এক যুদ্ধ থেকে ফিরছিলেন। পথে তাবু ফেললেন। তিনি একা একটি গাছের নীচে শুয়ে পড়লেন। তার জন্য পাহারার কোনো ব্যবস্থা ছিলো না। আর এটাকেই এক কাফির মহাসুযোগ হিসাবে লুফে নিলো। কোষমুক্ত তরবারি নিয়ে সে দীড়িয়ে গেলো প্রিয় নবী (সা.)-এর একেবারে মাথার কাছে। ফলে প্রিয় নবীজীর ঘুম ভেঙ্গে গেলো । তিনি বিস্মিত দৃষ্টিতে লক্ষ্য করলেন, তারই মাথার পাশে দাড়িয়ে আছে একজন কাফির খোলা তরবারি নিয়ে। তার চোখ খোলামাত্র কাফির লোকটি বললো, হে মুহাম্মদ! এ মুহূর্তে আমার হাত থেকে তোমাকে বাচাবে কে? লোকটি ভেবেছিলো, নবীজী (সা.) একাকী, আশেপাশে পাহারাদার নেই, সুতরাং তিনি ঘাবড়ে যাবেন, নিজেকে রক্ষা করার জন্য অস্থির হয়ে উঠবেন। কিন্তু সে আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলো, নবীজী (সা.)-এর মাঝে আত্মরক্ষার কোনো ব্যকুলতা নেই। অস্থিরতার কোনো ছাপ নেই। বরং তিনি শাস্ত ও দৃঢ়কষ্ঠে উত্তর দিলেন, আল্লাহ! নবীজী (সা.) জঙ্গভঙ্গিতে এহেন দৃঢ়তার ঝলক দেখে সে নিজেই এবার ঘাবড়ে গেলো। তার দেহ-মন কেঁপে উঠলো । কীপা হাত থেকে তরবারিটি ছিটকে পড়লো । প্রিয় নবী (সা.) উঠে শাস্তভাবে তরবারিটি তুলে নিলেন এবং বললেন, এবার তোমাকে বাচাবে কে? মূলত এ মুহূর্তে এটাই ছিলো দাওয়াতের পদ্ধতি । নবীজী (সা.) বলতে চেয়েছেন, দেখো! তোমার আস্থা ও নির্ভরতা ছিলো তরবারিটার উপর- তরবারির স্রষ্টার উপর নয়। পক্ষান্তরে আমার ভরসা ছিলো তরবারির উপর নয়, বরং অরষ্টার উপর | এটাই ছিলো নবীজী (সা.) ও তার সাহাবায়ে কেরামের আদর্শ। তিনি সাহাবায়ে কেরামকে এ আদর্শের উপরই গড়ে তুলেছিলেন। এর ফলে দেখা গেছে, সাহাবায়ে কেরামও উপায়-উপকরণ অবলম্বন করতেন; কিন্তব এর উপর ভরসা করতেন না। তাদের ভরসা ও নির্ভরতা হতো একমাত্র আল্লাহর উপর। প্রথমে উপায়-উপকরণ তারপর তাওয়ান্কুল এক সাহাবীর ঘটনা । নবীজী (সা.)-এর খেদমতে এলেন এবং সবিনয়ে আরয করলেন, হে আল্লাহর রাসূল (সা.)! আমি একজন রাখাল, অনেক সময় উট নিয়ে মাঠে যাই । নামাযের সময় হয়ে যায়। আমি যখন নামায পড়তে দাড়াবো, তখন উট কী করবো? বেঁধে নিবো, না আল্লাহর উপর ভরসা করে ছেড়ে রেখে নামাযে দীড়াবো? রাসূলুল্লাহ (সা.) জবাব দিলেন- ড//./51140191135.00এ
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।