খালিদ ইবনে ওলিদ (রা.) দলপতিকে বললেন, আচ্ছা! যে বিষের উপর তোমার এত অগাধ বিশ্বাস, তা একটু আমাকে দাও তো! দলপতি শিশিটি খালিদ (রা.) এর হাতে দিলো। তিনি শিশিটি নিয়ে বললেন, দেখো, আসলে জগভের কোনো কিছুতেই কোনো ক্ষমতা নেই। আল্লাহ যখন কোনো কিছুর মধ্যে কোনো ক্ষমতা দান করেন, তখনই সে ক্রিয়াশীল হতে পারে । এর পূর্বে নয়। আমি আল্লাহ ভা"আলার নামে এ দু'আ পড়ে- রি রে 8:৫৬ ডি সন? ৬ পাপী 28০৩ ৪ টি না ৪ ডে 3১ ৮৮১১ এ পরেছি পি তে ০ টি ০০ এ পিছ 200 44: 550 ৪০ তোমার এ বিষের শিশি পুরোটাই পান করছি। দেখো তো, আমার মৃত্যু হয় কিনা? দলপতি বললো, দেখুন, আপনি কিন্তু নিজের উপর অবিচার করছেন। এটা খুবই মারাত্বক বিষ। এর একটি ফৌটাও যদি কারো জিহ্বায় পড়ে, তাহলে নির্ঘাত সে মারা যাবে। কাজেই আপনি যা করার ভেবে-চিন্তে করুন । খালিদ (রোা.) বললেন, “ইনশাআল্লাহ আমার কিছু হবেনা । এই বলে তিনি দু'আটি পড়ে পুরো এক শিশি বিষ পান করে ফেললেন। আল্লাহ তা"আলা তার কুদরতের কারিশমা দেখিয়ে দিলেন। দলপতি বিস্ময়ঝরা দৃষ্টিতে দেখলো, খালিদ রো.) এর কিছুই হলোনা । তাই সে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলো । সকল কাজ আল্লাহর ইচ্ছার অধীনে সারকথা, সবকিছু আল্লাহর ইচ্ছার অধীনে চলে- এ বিশ্বাস সাহাবায়ে কেরামের হৃদয়ে বদ্ধমূল ছিলো। তার ইচ্ছা ছাড়া এ পৃথিবীর কোনো কিছুই অনু পরিমাণও সঞ্চালিত হয় না। এ বিশ্বাসে তারা এতটাই উজ্জীবিত ছিলেন, তারা মনে করতেন এসব উপায়-উপকরণ মূলত ক্ষমতাহীন। এগুলোর নিজস্ব কোনো শক্তি নেই । সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ । প্রকৃতপক্ষে একজন মানুষ যখন এ বিশ্বাসের সঙ্গে কাজ করে, তখনই আল্লাহ তার কুদরতের কারিশমা দেখান। আল্লাহর স্বভাব হলো, বান্দা উপায়- উপকরণের সঙ্গে যত বেশি জড়াবে, আল্লাহ তাকে ততবেশি এগুলোর উপর নির্ভরশীল করে দেন। আর যত বেশি আল্লাহর উপর ভরসা করবে, তত বেশি তিনি উপায়-উপকরণ থেকে তাকে অমুখাপেক্ষী করেন। রাসূলুল্লাহ (সা.) ও তাঁর সাহাবায়ে কেরামের প্রতিটি পদক্ষেপেই এ বিষয়টি দেদীপ্যমান ছিলো । 08114 0191185.001
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।