Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

পরীক্ষার বিষয় রেখে দিয়েছেন যে, আমাদের দৃষ্টি কি এসব উপায়-উপকরণের উপর পড়ে থাকে কি-না, এগুলো অতিক্রম করে দৃষ্টি নিবন্ধ করি মহান আল্লাহর উপর? আল্লাহর রাসূল (সা.) মূলত সাহাবায়ে কেরামের মাঝে দৃষ্টিভঙ্গির এ পরিবর্তনই সাধন করেছিলেন। তিনি এ বিশ্বাস তাদের অন্তরে বন্ধমূল করে দিয়েছেন যে, তোমাদের দৃষ্টি নিবন্ধ থাকবে উপায়-উপকরণের প্রতি নয়; বরং এগুলোর স্রষ্টা মহান আল্লাহ্‌র প্রতি। তাই সাহাবায়ে কেরামও উপায়-উপকরণ গ্রহণ করতেন। আল্লাহর নির্দেশ হিসাবেই তারা এটা করতেন। আর পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা রাখতেন আল্লাহর উপর । বান্দা যখন উপায়-উপকরণের উপর নির্ভরশীল না হয়ে আল্লাহর উপর নির্ভরশীল হয়, তখনই আল্লাহ তা*আলা বান্দার হাতে অনেক বিস্ময়কর ঘটনা ঘটান। হযরত খালিদ ইবনে ওলিদ (রা.)-এর বিষপানের ঘটনা বিখ্যাত সাহাবী হযরত খালিদ ইবনে ওলিদ । সিরিয়ার একটি কেল্লা অবরুদ্ধ করে রেখেছেন। দীর্ঘ অবরোধের পর কেল্াবাসী দিশেহারা হয়ে পড়লো এবং তারা সন্ধির প্রস্তাব দিলো। এ জন্য তারা নিজেদের দলপতিকে খালিদ (রা.)- এর কাছে পাঠালো । দলপতি যখন খালিদ (রা.)-এর কাছে এলো, তখন তিনি লক্ষ্য করলেন, দলপতির হাতে ছোঝ্ট একটি শিশি। জিজ্ঞেস করলেন, এই শিশির মধ্যে কী? কেন এনেছো এটি? সে জানালো, এটা বিষের শিশি। এজন্য নিয়ে এসেছি-যদি সন্ধি-আলোচনায় সফল হই, তাহলে তো আর কথাই নেই। কিন্তু যদি ব্যর্থ হই, তাহলে আমার এ ব্যর্থ মুখ নিজের জাতিকে দেখাবোনা । বরং বিষ পান করে আত্মহত্যা করবো । দ্বীনি দাওয়াতই ছিলো সাহাবায়ে কেরামের আসল কাজ। হযরত খালিদ ইবনে ওলিদ (রা.)ও তাই মুহূর্তের মধ্যে ভেবে নিলেন, দ্বীনের দাওয়াত পেশ করার এই তো মোক্ষম সময়। এই ভেবে তিনি দলপতিকে বললেন, একজন মানুষ এ বিষ পান করার সঙ্গে সঙ্গে মারা যাবে-এটাই তো তোমার বিশ্বাস? দলপতি বললো, অবশ্যই । আমার একশ ভাগ বিশ্বাস এর বিন্দুপরিমাণও যদি কেউ পান করে, সঙ্গে-সঙ্গে সে মারা যাবে। কারণ, এ বিষ সম্পর্কে চিকিৎসকগণ বলেছেন, আজ পর্যন্ত এ বিষের স্বাদের বিবরণ কেউ দিতে পারেননি । কারণ, এটির বিন্দুপরিমাণ পান করার পর সে সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। এর স্বাদটা কেমন তা বলে যাওয়ার অবকাশ পায়নি । তাই আমি শিওর যে. এ বিষ পান করলে সঙ্গে-সঙ্গে আমি মারা যাবো । ৬//./51140191135.00এ

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।