চিকিৎসাবিজ্ঞান অর্জন করে তার ঈমান-বিশ্বাসের এই চর্চাটুকু করতে পারবে না-এমন তো নয়। এটা লিখলেই তার চিকিৎসাবিজ্ঞান গোল্পলায় যাবে-এমনও তো নয়। কিংবা তাকে সেকেলে বলা হবে-এমনটিও নয় । সুতরাং ডাক্তার হও- কোনো বাধা নেই। তবে মুসলমান ডাক্তার হও । নিজের ঈমানের বিকাশ ঘটাও। নিজের ব্যবস্থাপত্রে এর স্বাক্ষর রাখো । দৈব ঘটনা বড়-বড় চিকিৎসাবিজ্ঞানীও অনেক সময় আল্লাহর ক্ষমতা সরাসরি দেখেন। তারা দেখেন, অনেক ক্ষেত্রে তাদের চিকিৎসা ব্যর্থ হয়। অকার্যকর হয় তাদের যাবতীয় চেষ্টা-তদবির। তখন তারা বলে, আমাদের বাহ্যিক বিজ্ঞান ব্যর্থ হয়েছে। কিন্ত তারা এরূপ ঘটনাকে আল্লাহর কুদরত না বলে বরং বলে- এটা এক দৈব ঘটনা । কোনো কাজ দৈবক্রমে হয় না আব্বাজান মুফতী শফী (রহ.) বলতেন, বর্তমানের মানুষ সাধারণ যুক্তিবিরোধী ঘটনাকে বলে দৈব ঘটনা" । অথচ “দৈব ঘটনা” বলতে কিছু নেই। এ পৃথিবীর সবকিছুই ঘটে একমাত্র আল্লাহর ইচ্ছায়। তারই ক্ষমতা বলে সবকিছু হয়। কারণ ছাড়া কোনো কিছু ঘটলে কিংবা কোনো ঘটনার পেছনে যুক্তি খুঁজে না পেলে তা দৈবক্রমে হয়েছে বলা উচিত নয়। কারণ, পৃথিবীর ক্ষুদ্র থেকে কষুদ্রতর ঘটনাও সঞ্চালিত হয় আল্লাহর ইচ্ছায়। সুতরাং বলতে হবে, আল্লাহর ইচ্ছাতেই এমনটি হয়েছে। এই যে ধরুন, ওঁষধের মাঝে কাজ করার ক্ষমতা তো আল্লাহই দেন। সুতরাং ওঁষধে কাজ না হলে এটাও আল্লাহর ইচ্ছাতেই হয়। এতদুভয়ের ক্ষেত্রে মানুষের কোনো হাত মেই। সবকিছুই তো আল্লাহর ইচ্ছার অধীনে । সকল উপায়-উপকরণ তারই অধীনে এই জন্যই বলি, দৃষ্টিভঙ্গির পরিবর্তনই মূল বিষয়। একজন বিশ্বাসী বান্দার দৃষ্টিভঙ্গির পরিবর্তনই আসল । একজন বিশ্বাসী বান্দার দৃষ্টিভঙ্গি হবে, উপায়- উপকরণ নয় বরং মূলত সবকিছু করেন আল্লাহ তা“আলা। সবকিছু চলে তারই মালিকানায় । তবে তিনি আমাদেরকে উপায়-উপকরণ গ্রহণের শুধু অনুমতিই নয়, বরং নির্দেশ দিয়েছেন। কারণ, আমাদের জন্যই তিনি পার্থিব জগতের এসব উপায়-উপকরণ সৃষ্টি করেছেন। তবে আমাদের জন্য এখানে তিনি একটি ৬////51 14010115001
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।