একটা সময় ছিলো যখন মুসলিম চিকিৎসকগণ তাদের প্রেসক্রিপশনের শুরুতে (৪-১/১ কথাটা লিখে দিতেন। এটা ছিলো ইসলামের জীবনাচার। সেকালে মুসলমানদের প্রতিটি কথা ও কাজে ইসলামী ভাবধারার নমুনা পাওয়া যেতো। একজন চিকিৎসক ব্যবস্থাপত্র দিচ্ছেন আর শুরুতে লিখে দিচ্ছেন, সুস্থতা দানকারী আল্লাহ তা'আলা । এর অর্থ হলো, চিকিৎসক চিকিৎসার শুরুতেই এ ঘোষণাপত্র দিয়ে দিচ্ছেন যে, আমার এ ব্যবস্থাপত্র সুস্থতা দেয়ার ক্ষমতা রাখেনা । সুস্থতা দেয়ার মূল মালিক আল্লাহ তা*আলা। চিকিৎসকের এ জাতীয় চিস্তাধারাও নিশ্চয় ইবাদতের অন্তর্তুক্ত। এভাবে প্রেসক্রিপশন লিখলে সেটাও ইবাদত হবে। পশ্চিমা সভ্যতার অশুভ প্রভাব কিন্ত পশ্চিমা সভ্যতার নিয়ন্ত্রণহীন অভিশাপ যেদিন থেকে আমরা গিলতে শুরু করেছি, সেদিন থেকে আমাদের জীবনাচার থেকে ইসলামের প্রতীকগুলো বিদায় নেয়া শুরু করেছে। যে কারণে বর্তমানের মুসলিম চিকিৎসকগণ তাদের ব্যবস্থাপত্রের শুরুতে 5:1৯ কথাটি লিখেন না। বিসমিল্লাহও লিখেন না। বরং রোগী দেখে সঙ্গে-সঙ্গে ুধধের নাম লেখা শুরু করেন। আল্লাহর প্রতি ভরসা করার কথা চিন্তাও করেন না। এর মূল কারণ হলো, আমরা আমাদের বর্তমান চিকিৎসাবিজ্ঞান পেয়েছি কাফেরদের মাধ্যমে, যাদের মন-মানস আল্লাহর শক্তিতে বিশ্বাসী নয়। উপকরণের উপর তাদের পরিপূর্ণ আস্থা। সম্পূর্ণ বিশ্বাস তাদের বস্ত্র উপর । আল্লাহর উপর তাদের কোনো ভরসাই নেই। ডাক্তার হও, তবে মুসলমান ডাক্তার হও বিজ্ঞান শিক্ষায় আল্লাহ কোনো বাধা দেননি । তাছাড়া জ্ঞান-বিজ্ঞান কারো পৈত্রিক সম্পদ নয়। বিশেষ কোনো গোষ্ঠী বা ব্যক্তি এর মালিক নয়। তাই মুসলমানরাও বিজ্ঞানে দক্ষতা অর্জন করতে পারে। চাইলেই তারাও পারে এ বিষয়ে পারদর্শিতা লাভ করতে । ইসলামের পক্ষ থেকে এতে কোনো বাধা নেই। তবে শর্ত আছে অবশ্যই । শর্ত হলো, নিজের দ্বীন ও ঈমানকে হেফাজত করতে হবে। ইসলামের সমূহ প্রতীক সংরক্ষণ করতে হবে। বিজ্ঞানচর্চায় ঈমান- বিকাশের স্বাক্ষর রাখতে হবে। এমন তো নয় যে, চিকিৎসক হলে 'হুয়াশ-শাফী' তথা "আল্লাহই সুস্থতাদানকারী' লেখাটা তার জন্য হারাম হয়ে যাবে। একজন ৬//./51140131135.00এ
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।