Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

প্রয়োজন পূরণের জন্য কোনো উপায়-উপকরণ অবলম্বন করে, তখন সে এর উপর এতটাই ভরসা করে যে, সে মনে করে, উপায়-উপকরণ যখন ধরেছি, তখন আমার কাজটা অবশ্যই হবে। চাকরির তদবির ূ যেমন ধরুন, একজন বেকার লোক, যার প্রয়োজন একটা ভালো চাকরি । এ জন্য সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য সব জায়গাতেই সে দরখাস্ত করছে। পরিচিত কেউ থাকলে তার কাছে সুপারিশের জন্য ছুটে যাচ্ছে । এসবই বাহ্যিক উপকরণ । কিন্তু এ ক্ষেত্রে একজন মুসলমান ও একজন কাফেরের দৃষ্টিভঙ্গির মাঝে পার্থক্য রয়েছে। কাফের লোকটি এসব উপকরণের উপর পরিপূর্ণরূপে নির্ভরশীল। সে মনে করে, আমি চেষ্টা করবো, যথাস্থানে আবেদন জানাব, সুপারিশ জোগাড় করবো। চাকরি আমার হবেই। এ ক্ষেত্রে তার দৃষ্টিটা সম্পূর্ণভাবে নিবদ্ধ থাকে গৃহীত উপকরণগুলোর উপর। তার আস্থা ও একমাত্র ভরসা এসব উপকরণের উপর। এটাই একজন কাফেরের পক্ষান্তরে একজন মুসলমান সে উক্ত উপায়-উপকরণ গ্রহণ করে। কিন্ত্র তার দৃষ্টি এসব গৃহীত উপকরণের উপর থাকেনা । সে বিশ্বাস করে, আমার এসব তদবির ছারা কিছুই হবেনা । কোনো মাখলুকই মূলত কিছুই করতে পারে না। চেষ্টা-তদবিরের মাঝে যে শক্তি দৃষ্টিগোচর হয়, এসবই আল্লাহ্‌র মালিকানায় । এ সবের মালিক আল্লাহ। সুতরাং তিনি চাইলেই এসবের মাধ্যমে আমার উপকার হবে, আমার উদ্দেশ্য হাসিল হবে । এ কারণে একজন মুসলমান উপায় ধরার পর আল্লাহর কাছে প্রার্থনা করে যে, হে আল্লাহ! প্রকৃত দাতা তো আপনিই । আমার কর্তব্য হলো চেষ্টা-তদবির করা । সেটা আমি করেছি। এবার আপনি আমার উদ্দেশ্য পূর্ণ করে দিন। অসুস্থ ব্যক্তির চেষ্টা যেমন ধরুন, এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লো । এখন তাকে সুস্থ হতে হবে। এজন্য বাহ্যিক উপায়-উপকরণ গ্রহণ করতে হবে। প্রথমে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের প্রেসক্রিপশন মতে তাকে ওঁষধধ সেবন করতে হবে। তার পরামর্শ মেনে চলতে হবে। এসবই বাহ্যিক উপায়-উপকরণ । কিন্ত্র এখানেও রয়েছে একজন মুসলমান ও একজন কাফেরের ভিন্ন-ভিন্ন দৃষ্টিভঙ্গি । এক্ষেত্রে একজন কাফেরের পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস থাকে ডাক্তার ও তার ব্যবস্থাপকের উপর। ভরসা থাকে তার ওঁষধের উপর। আর একজন মুমিন মনে করে, ড//./51140191135.00এ

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।