Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

দিলেন, আল্লাহর উপর ঈমান আনা আর আল্লাহর পথে ভিহাদ করা। তারপর অন্যজন প্রশ্ন করেছিলো, কোন গোলাম আযাদ করা উত্তম? উত্তর দিলেন, যে গোলামের সৃল্য বেশি, সেই গোলাম আযাদ করা উত্তম। এবার তৃতীয়জন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ জিহাদ করার মতো কিংবা গোলাম আযাদ করার মতো অবস্থা আমার নেই। আমি অক্ষম ও নিঃস্ব । সুতরাং অধিক সাওয়াব লাভের কোন পদ্ধতিটি আমার জন্য সঙ্গত হবে? উত্তর দিলেন, এমতাবস্থায় তুমি মানুষের উপকার কর, তাহলে অধিক সাওয়াবের অধিকারী হতে পারবে । এ হাদীস ধারা বোঝা যায়, পরোপকার একটি উত্তম আমল । এর দ্বারা প্রায় জিহাদসম সাওয়াব পাওয়া যায়। যেমন একব্যক্তি সমস্যায় ভুগছে, তুমি তাকে সহযোগিতা কর। কেউ বিপদে পড়েছে, তুমি তার সহযোগিতা কর। সে আনাড়ি হলে তুমি তার কাজটা করে দাও। হাদীসে “আনাড়ি শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ অনভিজ্ঞ । শারীরিক অক্ষমতা কিংবা মানসিক দুর্বলতার কারণে হয়ত সে কোনো কাজ বুঝছেনা কিংবা পেরে উঠছে নাঃ-তুমি তার কাজটি করে দাও। এতে তুমি জিহাদসম বিশাল সাওয়াব লাভ করতে পারবে। যদি উপকার করতে না পার তারপর সাহাবী প্রশ্ন করলেন, চারার অনিরনিররর অক্ষম হই, ফলে অপরের উপকার করতে, না পারি, তাহলে আমার করণীয় কি? রাসূলুল্লাহ সো.) এবারও নিরাশ করলেন না। এমনই ছিলেন আমাদের প্রিয়নবী (সা.)। নিরাশা কিংবা হতাশার কোনো ইঙ্গিত তার চলনে-বলনে থাকতো না। আল্লাহর রহমতের আশা তিনি প্রত্যেকের অন্তরে জাগিয়ে রাখতেন। আমলের বিকল্প আমল তিনি উম্মতকে বাতলিয়ে দিতেন। কারো ক্ষতি করোনা তাই এবার তিনি উত্তর দিলেন, যদি দুর্বল ও অক্ষম হওয়ার কারণে কারো উপকার করতে না পার, তাহলে কারো ক্ষতি করোনা । সবসময় লক্ষ্য রাখবে, যেন তোমার কারণে কেউ কষ্ট না পায়। এতেও সদকার সাওয়াব পাবে। কেননা, অপরকে কষ্ট দেয়া গুনাহ। আর এ গুনাহটা যখন তুমি করবে না, তাহলে এব অর্থ হলো তুমি একটি গুনাহ থেকে বেচে থাকলে । আর গুনাহ থেকে বেঁচে থাকাও এক প্রকার সদকা ৷ ৬///./51-10101 15,001

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।