Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

অন্তরেই ছিলো অপরের উপকার করার এক পবিত্র মানসিকতা । কারণ, তাদের প্রত্যেকের অন্তরে ভাগাভাগি ছিলো জীবনের প্রকৃত বাস্তবতা । তারা বিশ্বাস করতেন দুনিয়ার অসারতা এবং আখেরাতের সফলতার কথা । দুনিয়াটা তো মাত্র কয়েকদিনের এবং আখেরাত চিরদিনের ৷ দুনিয়া ক্ষণস্থায়ী আর আখেরাত চিরস্থায়ী । সুতরাং এ ক্ষণস্থায়ী জীবনটা কোনোভাবে পার করে দিলেই হলো । এ পবিত্র চিস্তার ফসলই হলো অন্যকে প্রাধান্য দেয়ার প্রতিযোগিতার ভেতর তারা পরম তুপ্তিবোধ করতেন। আখেরাত যখন সামনে থাকে আখেরাতের ভাবনা, আল্লাহর ভয় আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় যদি অন্তরে না থাকে, তাহলে মানুষ বেপরোয়া হয়ে ওঠে । তখন দুনিয়াটাকেই মনে হয় একমাত্র কাম্যবস্ত্র। দুনিয়ার পেছনে এখন সে নিজের সবটুকু যোগ্যতা বায় করে দেয়। প্রয়োজনে অপরের পেটে লাথি মার তবুও দুনিয়া কামাও এ মানসিকতা তখনই তৈরি হয়। তাই ইসলামের শিক্ষা হলো, দুনিয়ার ফিকির নয় বরং আখেরাতের ফিকির কর। তাহলে অন্তর পবিত্র থাকবে । অপরকে প্রাধান্য দেয়ার মানসিকতা তৈরি হবে। চিন্তা থাকবে স্বচ্ছ । এক আনসারির ঘটনা পবিত্র কুরআনে আনসারদের প্রশংসা করা হয়েছে এভাবে_ ৫০৯৯৮) ০ বরকল 2 ০৫ ১9৮ ০০১৮৮ অর্থাৎ নিজেদের প্রচণ্ড প্রয়োজন থাকা সত্তেও তারা অপরকে প্রাধান্য দেয়। (সুরা হাশর : ৯) এক আনসারির ঘটনা । মেহমান এলো তার ঘরে কিন্তু মেহমানকে খাওয়ানোর ব্যবস্থা নেই। ঘরে সামান্য যা ছিল, তাই তিনি মেহমানের সামনে পেশ করলেন। তারপর ভাবলেন, বিষয়টি মেহমানকে বুঝতে দেওয়া যাবে না। তাই খাবার খেতে বসে তিনি বাতি নিভিয়ে দিলেন এবং মেহমানকে এমন ভান দেখাতে লাগলেন যে, তিনি নিজেও খাচ্ছেন। এ পরিপ্রেক্ষিতে উক্ত আয়াত নাযিল হয়। উত্তম আমল সাহাবী হযরত আবুযব (রা.) বর্ণনা করেছেন, একবার আল্লাহর রাসূল (সা.)-কে প্রশ্ন করা হয়েছিলো, আল্লাহর কাছে সর্বোন্তম আমল কোনটি? উত্তর ৬.1 01)1118.001

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।