যেন জড়োসড়ো হয়ে থাকেন। সুতরাং আমাদের প্রস্তাব হলো, আমাদের সব সহায়-সম্পত্তি পরস্পর ভাগাভাগি করে নেবো । তাদেরকে অর্ধেক দেবো, আমরা অর্ধেক রাখবো । আনসারির এ প্রস্তাবে মুহাজিরদের প্রতিক্রিয়া কী রাসূলুল্লাহ (সা.) তা তাদের কাছে জানতে চাইলেন। মুহাজিররা অসম্মতি জানিয়ে বললো, না এটা হতে পারে না। অবশেষে রাসূলুল্লাহ (সা.) সিদ্ধান্ত দিলেন, মুহাজিররা আনসারদের জমি চাষাবাদ করবে। এতে যে ফসল ফলবে, তা পরস্পর ভাগাভাগি করে নিবে। এ সিদ্ধান্তের ভিত্তিতে তারা আনসারদের জমি চাষাবাদ করতেন এবং ফসল ভাগাভাগি করে নিতেন। সাহাবায়ে কেয়ামের ভাবনা দেখুন অপরকে প্রাধান্য দেয়ার এমন দৃষ্টান্ত বর্তমান সমাজে সত্যিই বিরল। তাই মুহাজিরদের অন্তরে জাগলো, এর কারণে তো সব সাওয়াব আনসাররা নিয়ে যাচ্ছে। হে আল্লাহর রাসূল! এখন আমাদের কী হবে? সব সাওয়াব যদি তারা নিয়ে যায়, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? দেখুন, একদিকে মুহাজিররা সাওয়াবের আগ্রহ দেখাচ্ছেন। অপরদিকে আনসাররা সাওয়াব পাওয়ার নিয়তে নিজেদের সবকিছু বিলিয়ে দিচ্ছেন। সাওয়াবের প্রতি এমন তীব্র আকাঙ্ফা সাহাবায়ে কেরামের অন্তরে ছাড়া আর কার মাঝে থাকতে পারে! তোমরাও সাওয়াব পেতে পার রাসূলুল্লাহ (সা.) উত্তর দিলেন-_ রী সরকার ্ ৭4৮6৮591275) এ/ ৮৮১০) সব সাওয়াব আনসাররা নিয়ে যাচ্ছে তোমাদের এ ধারণা পুরোপুরি সঠিক নয়। শোনো, তোমরাও সাওয়াব পেতে পার। তবে এজন্য তোমাদেরকে দু'আ করতে হবে। আনসারদের জন্য আল্লাহর দরবারে দু'আ করতে হবে এবং তাদের এই অনুগহের শুক্রিয়া আদায় করতে হবে। এর ফলে আল্লাহ তোমাদেরকেও সাওয়াব দিবেন । কয়েক দিনের দুনিয়া মুহাজিরদের অধিকার সংরক্ষণ সংস্থা কিংবা আনসারদের অধিকার সংরক্ষণ সংস্থা টাইপের কোনো সংস্থা সাহাবায়ে কেরামের জীবন ছিলোনা । নিজেদের অধিকার আদায়ের জন্য তারা কোনো আন্দোলন করেন নি। বরং প্রত্যেকের ড//1./51140101135.00এ
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।