Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

ছিলো। কিন্তু মদীনাতে আসার সময় এগুলো সব মক্কাতেই রয়ে গিয়েছিল। তাই তারা মদীনাতে একেবারে নিঃস্ব ছিলেন। এখন তাদের বাড়ি-ঘরের প্রয়োজন দেখা দিলো। এখন তাদের সংখ্যা তো দু'একজন ছিলো না যে, এর ব্যবস্থা সহজে হয়ে যাবে। তারা তো ছিলেন বিশাল এক জামাত । অথচ তখনকার মদীনা ছিলো ছোট্র একটি পল্লি। এ ছোট্ট পল্লির মানুষগুলোর কুরবানি দেখুন। আনসারদের কুরবানি সে সময়ে মদীনার বাসিন্দা আনসারি সাহাবাদের অন্তরে কুরবানির এমন এক জযবা আল্লাহ তৈরি করে দিলেন, যার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল । তারা নিজেদের অর্থ-সম্পদের সকল চাবিকাঠি মক্কার মুহাজিরদের জন্য খুলে দিলেন। চাপের মুখে নয় বরং স্বতঃন্ুর্তভাবেই তারা মুহাজিরদেরকে বরণ করে নিলেন। রাসূলুল্লাহ (সা.) এর নিদের্শে নয় বরং নিজ থেকেই তারা ঘোষণা দিলেন। মুহাজিরদের জন্য আমাদের প্রত্যেকের দরজা খোলা । তারা আমাদের পরিবারের লোকের মত। যিনি যে পরিবারে যেতে চান নিসংকোচে যেতে পারেন। তার থাকা-খাওয়াসহ সব ব্যবস্থাই আমরা খুশিমনে করবো । রাসূলুল্লাহ (সা.) আনসারদের এ আবেগ দেখে আনন্দিত হলেন। তাই তিনি মুহাজির ও আনসারদের মাঝে ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। বলে দিলেন, অমুক মুহাজির আজ থেকে অমুক আনসারের ভাই। ভ্রাতৃত্বের এ আমেজে সবাই মোহিত হলেন। প্রতিজন আনসারি নিজ বাড়িতে নিয়ে গেলেন একজন মুহাজিরকে। এভাবে আনসারি এবং মুহাজির হয়ে গেলেন একই পরিবারে । এমনকি কোনো কোনো আনসারি সাহাবী তখন নিজের ভাগের মুহাজিরকে এ প্রস্তাবও দিয়েছিলেন যে, আমার স্ত্রী দুইজন। যদি আপনি চান, তাহলে একজনকে আমি তালাক দিয়ে দেবো এবং আপনার সঙ্গে বিয়ে দিয়ে দেবো । যদিও এমন ঘটনা বাস্তবে ঘটেনি, তবে এমন প্রস্তাবও তারা মুহাজির ভাইদের জন্য দিয়েছিলেন । আনসার ও মুহাজির এখানেই শেষ নয়। বরং হাদীসে শরীফে এও এসেছে। একবার আনসারি সাহাবাগণ রাসূলুল্লাহ (সা.) দরবারে এসে বললেন, হে আল্লাহর রাসূল! মুহাজির ভাইয়েরা তো আমাদের সাথেই থাকেন। তারা আমাদের মেহমান। এতে আমরা খুশি । কিন্তু সমস্যা হলো, কিছু কিছু মুহাজির ভাই এজন্য খুব লজ্জাবোধ করেন। জীবিকা উপার্জনের নিয়মতান্ত্রিক কোনো ব্যবস্থা তাদের নেই । তাই তারা কেমন ৬//./51140101135.00এ

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।