Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

যাবে না। উত্তরে বলা হবে, “আপনি হারাম বলার কে? এখানে হারাম হওয়ার কী আছে? অমুক বিধান আর এ বিধানের মাঝে পার্থক্য কী? যতক্ষণ পর্যন্ত আপনি “না' বলছেন, আপনার কথা মানবো না।' উপরস্ত্র তাদেরকে গালি দেয়া হয় এবং বলা হয়, 'মোল্লারা দ্বীনকে কঠিন ও সংকীর্ণ করে ফেলেছে। এদের কারণে বাচাও মুশকিল ।' এ ধরনের সকল ফিতনাই আমাদের যুগে বিদ্যমান । ফেতনা থেকে বাচার পথ এসব ফেতনা থেকে বাচার উপায় হলো, আপনি যার নিকট যাবেন, যাকে আপনার নেতা বানাবেন, ধাকে আদর্শ হিসাবে গ্রহণ করবেন, সে সুনতরাতের অনুসরণ করে কিনা- সর্বপ্রথম এটা দেখুন। সে কত বৈচিত্র্যময় কারামতি দেখাতে পারে-এসব দেখবেন না। কারণ, অলৌকিক কোনো তেলেসমাতি দেখানোর সাথে দ্বীনের কোনো সম্পর্ক নেই। একজন পীর সমাচার একবার এক পীর সাহেবের একটা পামপ্রেট দেখেছি । সেখানে লেখা ছিলো, 'যে পীর এখানে বসে নিজের সুরিদদেরকে হেরেম শরীফে নামায পড়াতে পারবেন না, সে 'পীর' হওয়ার যোগ্য নয়।” অর্থাৎ যে পীর মুরিদকে সম্মোহিত করে করাচিতে বসে তাকে হেরেম শরীফ দেখানোর ভেক্গি দেখাতে পারে-সেই পীর হওয়ার যোগ্য । একে জিজ্ঞেস করুন, এ জাতীয় কথা কুরআনের কোন আয়াতে আছে কিংবা হাদীসের কোন কিতাবে আছে? সে উত্তর দিতে পারবে না। কারণ, কুরআন-হাদীসে এ ধরনের কোনো কথা নেই। রাসূল (সা.)-এর তরিকা রাসূলুল্লাহ (সা.) মক্কা থেকে মদীনা হিজরত করেছিলেন। মদীনায় থাকাবস্থায় বাইতুল্লাহর কথা স্মরণ করে মনের দুঃখ প্রকাশ করতেন। একবার বেলাল (রা.) জুরে পড়েছিলেন। তখন তিনি মক্কার কথা স্মরণ করে কাদছিলেন আর বলছিলেন, হে আল্লাহ! আমার আঁখিযুগল মক্কার পাহাড় দেখতে পাবে কখন? কিন্তু রাসূলুল্লাহ (সা.) একবারের জন্যও তাকে বলেননি, আস, তোমাকে মঞ্কার হারামে নামায পড়িয়ে দিচ্ছি। তাহলে রাসূল (সা.) ও কি শায়খ বা পীর হওয়ার যোগ্য নয়? আসলে পীর হওয়ার জন্য অলৌকিক ঘটনা দেখানো জরুরী নয়। এটা পীর হওয়ার মাপকাঠিও নয়। ৬//./5110101135.00এ

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।