Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

বলুন, আমরা কয়জন এ দু'আ করি। অথচ সমালোচনার জগতে কেউ পিছিয়ে নেই। দিন-রাত শাসকদেরকে মন্দ বলছি। এমন কোনো আসর-আড্ডা নেই, যা এ থেকে মুক্ত। কিন্তু কখনও দুঃশাসন থেকে মুক্তি চেয়ে দু'আ আমরা করিনি। আমরা পাচ ওয়াক্ত নামায পড়ে এই দু'আ করতে পারি। এ দু'আ না করার অর্থ হবে- রাসূলুল্লাহ সো.) প্রদর্শিত পথে আমাদের আমল হচ্ছেনা । অতএব, সমালোচনা নয়; বরং আল্লাহমুখী হোন। নিজের আমলকে শুদ্ধ করুন। আল্লাহর সাহায্য কামনা করে দু'আ করুন। ইনশাআল্লাহ, তিনি আমাদের উপর দয়া করবেন। আল্লাহমুখী হোন হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, দুনিয়ার সকল শাসক ও নেতার অন্তর আল্লাহ তা*আলারই নিয়ন্ত্রণে । তোমরা যদি আল্লাহকে খুশি করে তার দিকে ফিরে আস, তাহলে তিনি তাদের অন্তরকে ঘুরিয়ে দিবেন এবং তাদের অন্তরে কল্যাণ সৃষ্টি করবেন। আর যদি এদের মধ্যে কল্যাণ না থাকে, তাহলে এদেরকে হটিয়ে তিনি এদের পরিবর্তে ভালো শাসক দান করেন। সুতরাং শুধু গালমন্দ আর সমালোচনা দ্বারা কোনো ফায়দা নেই। বরং আসল কর্তব্য হলো, আল্লাহকে রাজি-খুশি করার জন্য তারই দিকে ফিরে আসা । কিন্ত্র দিলের দরদ নিয়ে খুব কম মানুষই এ কাজটি করে। অথচ একাজ না করলে তো আল্লাহর সাহায্য আসবে না। আমরা আমাদের কাজ করলে আল্লাহ তাঁর কাজ করবেন। ভাই সমালোচনা না করে নিজের কাজ করুন। আল্লাহমুখী হোন । দু'আ করুন এবং নিজেকে শুদ্ধ করার ফিকির করুন। দুঃশাসনের প্রথম ও দ্বিতীয় আলামত হযরত আবু হুরায়রা (রা.) দুঃশাসনের প্রথম ও দ্বিতীয় আলামত এই বলেছেন, আত্মীয়তার বন্ধন ব্যাপকহারে ছিন্ন হবে। অর্থাঘৎ আত্মীয়দের অধিকার পদদলিত করা হবে। তৃতীয় আলামত বলেছেন, পথত্রষ্টকারীদের ব্যাপকহারে অনুসরণ করা হবে। অর্থাৎ যে যত বেশি গোমরাহ হবে, সাধারণ মানুষের মাঝে তাকে অনুসরণ করার প্রবণতা তত বেশি হবে। বর্তমানে এর বাস্তবতা নিজের চোখে দেখুন। বর্তমানে যে যত বেশি অন্যকে বিপথে নিতে পারছে, যার নিকট কুরআন ও হাদীসের সহীহ জ্ঞান নেই, উপরন্ত সে মূর্খ ও প্রতারক-এমন লোক একটু ৬//./5110191135.00এ

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।