2 “তোমরা যেমন হবে, তেমন শাসকই তোমাদের উপর চাপিয়ে দেয়া হবে।' অপর হাদীসে এসেছে- ১৫৩৫ ৮৫৫০৮ ৬৭ তোমাদের কর্ম-কাণ্ডই এক পর্যায়ে তোমাদের শাসকরূপে আত্মপ্রকাশ করে।' সুতরাং তোমাদের আমল-কর্ম খারাপ হলে দুষ্ট শাসকগণই তোমাদের ঘাড়ে চেপে বসবে । শব্দভিন্নতাসহ এ মর্মে আরো বহু হাদীস রয়েছে। এমন সময় আমাদের কী করা উচিত? এক হাদীসে এসেছে-রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যখন তোমাদের উপর দুঃশাসন চেপে বসবে, তখন শাসকদের মন্দ বলোনা । তাদেরকে গালি দিয়োনা। অর্থাৎ দুর্নীতিবাজ, ধাপ্সাবাজ ইত্যাদি শব্দ-তীর ছারা তাদের কুৎসা বলোনা । বরং আল্লাহমুখী হয়ে এভাবে প্রার্থনা করো-হে আল্লাহ! আপনি আমাদের উপর দয়া করুন। আমাদের বদ"'আমলগুলো মাফ করে দিন। আমাদেরকে শুদ্ধ করে দিন। নেক, সৎ সুনীতিশীল ও খোদাতীরু শাসক আমাদেরকে দান করুন। দু'আ করার এ পদ্ধতি হাদীস শরীফে এসেছে। এর মাধ্যমে দুঃসময়ে আমাদের করণীয় কী-তা বলে দেয়া হয়েছে। সুতরাং সকাল-সন্ধ্যা শাসকদের গাল-মন্দ না বলে বরং আল্লাহমুখী হোন এবং নিজের অপকর্মগুলো শুধরে নিন। আমরা কী করছি? অথচ আমরা এর বিপরীত পথে চলেছি। সকাল-সন্ধ্যা শুধু এই বলে কান্নাকাটি করছি যে, আমাদের শাসক খারাপ। আমাদের ঘাড়ে বসে আছে অযোগ্য শাসকগোষ্টি | দু'-চারজন লোক একত্র হলেই এ গল্পে মেতে উঠি। হা- পিত্যেসের তুবড়িতে মুখের ফেনা বের করে ছাড়ি। শাসক ও শাসনের উপর অভিসম্পাত ছুঁড়ি। এসব তো আমরাই করি। কিন্ত একবারের জন্যও কি ভেবে দেখেছি, আমরা আন্তরিকতার সঙ্গে আল্লাহমুখী হয়ে কি এ দুআ করেছি যে, হে আল্লাহ! আমাদের পাপের ফলে আমাদের উপর দুঃশাসন চেপে বসে আছে । আপনি আমাদেরকে মার্জনা করুন । এ দুষ্ট শাসককে হটিয়ে আমাদের জন্য একজন ন্যায়পরায়ণ শাসক দান করুন। ৬///./51-10101 15,001
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।