শতশত শক বিষয় নয়; বরং আজীবনের একটি বিষয় / তাই এ গুনাহগুলো তার আজীবন হতে থাকে। এজন্যই এ গুনাহকে কাপড়ের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ্ আমাদের সকলকে এ জাতীয় গুনাহ থেকে বাচিয়ে রাখুন। আমীন। সুতরাং এসর ফুটানির পেছনে না পড়ে আল্লাহ যেমন বানিয়েছেন, তেমনই থাক। নিজেকে বড় হিসাবে জাহির করার বিড়ম্বনা সৃষ্টি করোনা। আল্লাহ যে গুণ দিয়েছেন, তা প্রকাশ কর। আল্লাহ কাকে কী গুণ কেন দান করেন, তা তিনিই ভালো জানেন। সুতরাং প্রকাশ করতে হলে নিজেরটা কর- অন্যেরটা নয়। আল্লাহর নেয়ামত প্রকাশ করুন আল্লাহর রাসূল (সা.)-এর শিক্ষামালা সত্যিকার অর্থেই অনুপম | তিনি এমন সৃষ্ম বিষয়ের শিক্ষাও মানুষকে দিয়েছেন, যা কল্পনাকেও হার মানায়। দেখুন, তার শিক্ষামালার প্রতি গভীর দৃষ্টি দিলে বোঝা যায়, দুটি হুকুম এক নয়; বরং ভিন্ন। একদিকে তিনি বলেছেন, যে গুণ ও বিশেষত্ব তোমার মাঝে তা জাহির করার চেষ্টা করোনা ।/কেননা, এতে অন্যান্যরা তখন ধোকায় পড়ে যেতে পারে। অপরদিকে তিনি উম্মতকে শিক্ষা দিতে গিয়ে বলেছেন- - ০২৩ এত ০০৮5৮ ঠা তস্এ &। 0। (৬৬ ০1 ৬ & ও। ৪ত শত চও। শ0%া ০৪৭০০) অর্থাৎ- আল্লাহ যে বান্দাকে যে নেয়ামত দান করেছেন, তা তার মাঝে প্রকাশ পাওয়াকে তিনি পছন্দ করেন। যেমন-আল্লাহ তা'আলা এক ব্যক্তিকে রুচি দান করেছেন। এজন্য তাকে ধন-দৌলতও দিয়েছেন। এখন আল্লাহর এ নেয়ামতের দাবী হলো, নিজের ঘরদোর এমনভাবে সাজিয়ে রাখতে হবে, যেন “রুচি' নামক এ নেয়ামত প্রস্ষুটিত হয়ে ভেসে থাকে । গায়ের জামা-কাপড়ও রাখতে হবে দৃষ্টিনন্দন এ ব্যক্তি যদি জীর্ণ-শীর্ণ হয়ে থাকে, ঘরদোর অপরিষ্কার রাখে, জামা-কাপড় ময়লা রাখে, তাহলে এটা হবে আল্লাহ্র নেয়ামতের না- শোকরি। জনাব! ভালোভাবে বুঝে নিন, আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন; সুতরাং তা প্রকাশ করুন। ফকির-মিসকিনের মতো থাকলে তো মানুষ আপনাকে যাকাতের উপযুক্ত মনে করে যাকাত দিতে চাইবে। সারকথা হলো, কৃত্রিমতা নয়; বরং বাস্তবতা প্রকাশ করুন। আল্লাহ যেমন বানিয়েছেন, তেমনই থাকুন। উদারতা কিংবা অপচয়ের দোহাই দিয়ে জীবনকে সত্য ও প্রকৃত অবস্থা থেকে দূরে রাখা কখনই কাম্য নয়। এটা আল্লাহ পছন্দ করেন না। ৬//./5110101135.00এ
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।