Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

সুতরাং তার পোষ্যপুক্রকে প্রকৃত পুত্র বলে পরিচয় দিয়োনা। আল্লাহ তা'আলা এভাবেই মূলনীতি স্থির করে দিলেন যে, পোষ্যপুত্র কখনও প্রকৃত পুত্র শয়। যায়েদ ইবনে (ো.) হারিছা (রা.)-এর মতোই সাহাবী হযরত সালেম (রা.)-যিনি ছিলেন হুযাইফা (রা.) এয আযাদকৃত গোলাম । তাকেও রাসূলুল্লাহ (সা.) নিজের পোব্যপুত্র বানিয়েছিলেন। সাথে-সাথে এ নির্দেশও তিনি দিয়েছিলেন, যেহেতু এ আমার আসল ছেলে নয়, তাই তোমরা সালেম ইবনে মুহাম্মদ বলোনা । তাকে তার আসল পিতৃপরিচয়েই ডাকবে । আর সে. আমার ঘরে প্রবেশ করবে পর্দার প্রতি লক্ষ্য রেখে। নিজের নামের সাথে মাওলানা লেখা অনুরূপভাবে আলেম নয়, মাওলানা নয়, তবুও নিজের নামের সাথে “মাওলানা' বা “আল্লামা” শব্দ জুড়ে দেয়। এমন লোকও এ সমাজে আছে । অথচ এটাও মিথ্যার অন্তর্ভুক্ত । কেননা, মাওলানা বা আল্লামা তো প্রকৃতপক্ষে তাকেই বলা হয়, অত হর এ আলেম হন। নামের সাথে প্রফেসর লেখা প্রফেসর একটা সুনির্দিষ্ট পদের নাম। এ পদে পৌছুতে হলে কিছু নিয়মনীতি আছে। যে নিয়ম-নীতি পালন ছাড়া এংপ্দ পাওয়া যায় না। অথচ বর্তমানে এমন লোকও আছে, যে শিক্ষক হওয়ামাত্র-নিজের খামের সাথে প্রফেসর লেখা শুরু করে। আলোচ্য হাদীসের দৃষ্টিতে এটাও নাজায়েয ও হারাম। কেননা, এটাও মিথ্যা। ডাক্তার লেখা ডাক্তার নয় তবুও অনেকে নিজেকে ডাক্তার হিসাবে পরিচয় দেয়। কিছুদিন হয়তো কোনো ডাক্তারের কম্পাউন্ডারি করেছে আর এতেই নিজেকে ডাক্তার বলে বেড়াচ্ছে । এমনকি ক্লিনিকও খুলে বসেছে। এমন ব্যক্তি আলোচ্য হাদীসভুক্ত বিধায় তার এ কাজটি হারাম হয়েছে। আল্লাহ যেমন বানিয়েছেন, তেমনই থাক একবার করলেই খতম-এসব গুনাহ তো এরকম নয়। বরং যেহেতু এসবের দ্বারা মানুষ নিজের নামকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। আর নাম তো একদিনের ড///511401911/5.501এ

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।