Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

নগদান পাননি টিি০পশাপিিিপিপাপগাপাপ০ ৭৮০০ 2 পালবপু্রকে আসলপুরর বলা এ জাতীয় একটি মাঁসআলা নিয়ে পবিত্র কুরআনের প্রায় আধা রুকু” নাধিল হয়েছে । মাসআলাটি হালা, অনেক সময় মানুষ সন্তান দত্তক নেয়। যেমন-এক লোকের সন্তান নেই। [তাই সে আরেকজনের একটি শিশুসন্তান এনে লালন- পালন করলো। এতে! ইসলামের কোনো নিষেধ নেই। কিন্তু ইসলাম বলে, পালকসন্তান কখনও মাসল সম্ভান নয়। সুতরাং সন্তানটির পিতৃপরিচয় দিতে হলে তার আসল পিতার পরিচয় দিতে হবে। এ ছাড়াও আত্মীয়তার সকল বিধান সন্তানের আসল পিতার সাথে যুক্ত হবে। এমনকি যে-লোকটি পালক হিসাবে শিশুটিকে এনেছে, এর উসিলায় যে-মহিলাটি তাকে লালন-পালন করেছে, যদি সে গাইরে মাহরাম হয়, তাহলে শিশুটি বড় হওয়ার পর তার সাথে মহিলাটিকে পর্দা করতে হবে। !যেমনিভাবে অন্যান্য পরনারীর সাথে সে পর্দা করবে। মোটকথা, মুখডাকা পিতা শুধু লালন-পালন করার কারণে আসল পিতা হয়ে যায় না। সুতরাং সম্তানটিকে তার দিকে নিসবত করাও মিথ্যার শামিল। যেমন_ এভাবে বলা-এ আমার আসল সন্তান। কিংবা সন্তান নিজের পরিচয় এভাবে তুলে ধরা যে, অমুক আমার পিতা । উভয়টাই মিথ্যার অন্তর্ভূক্ত হবে। হযরত যায়েদ ইবনে হারিছা (রা.)-এর ঘটনা সাহাবী হযরত যায়েদ ইবনে হারেছা (রা.) ছিলেন রাসূলুল্লাহ (সা.)-এর পালকপুত্র। বিস্ময়কর এক ঘটনা তার। জাহেলি যুগে ইনি ছিলেন একজন গোলাম। আল্লাহ তাকে মক্কাতে আসার সুযোগ সৃষ্টি করে দিলেন। অপরদিকে তীর মা-বাবা ও খান্দানের লোকেরা তাঁকে খুঁজে ফিরছিলেন_ কোথায় গেলো আমাদের যায়েদ? এভাবে বেশ কয়েকটি বছর কেটে যায়। অবশেষে তারা সন্ধান পেলো, যায়েদ এখন মক্কায় এবং ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ (সা.)-এর দরবারে আছে। এ খবর শুনে তার পিতা ও চাচা ছুটে এলো মন্কায়। সাক্ষাত করলো রাসূলুল্লাহ (সা.)-এর সাথে। বললো, যায়েদ ইবনে হারেছা আমাদের সন্তান, এখন আপনার কাছে। অথচ আমরা তার খোঁজে অস্থির হয়ে পড়েছি। আমরা তাকে নিয়ে যেতে চাই। রাসূলুল্লাহ (সা.) বললেন, আপনারা তার বাপ- চাচা। সে আপনাদের সাথে যেতে চাইলে আমার তো কোনো আপত্তি নেই। জিজ্ঞেস করুন, সে যাবে কিনা । রাসূলুল্লাহ (সা.)-এর কথা শুনে তারা খুব খুশি হয়ে গেলো। ভাবলো খুব সহজেই তারা সমাধান পেয়ে গেলো । আহা! আমাদের বেটা- আমাদের সন্তান । তাকে নিতে এসেছি দেখে কতইনা খুশি হবে সে। ওই সময়ে যায়েদ (রা.) ছিলেন হারাম শরীফে । তাই তারা উভয়ে চলে গেলো //./1-140011,.001এ

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।