মূলত ধর্মীয় কোনো পদমর্যাদার সাথে বংশমর্যাদার কোনো সম্পর্ক নেই। বংশমর্ধাদায় যত তুচ্ছই হোক, কিন্তু ব্যক্তি যদি তাক্ওয়ার সাজে সজ্জিত হয়, তাহলে আল্লাহর কাছে সে-ই প্রকৃত মর্যাদাবান। সে অভিজাত বংশের সদস্য না হয়েও অভিজাতদের চেয়েও অনেক শ্রেষ্ঠ । আল্লাহ কুরআন মজীদে পরিষ্কার বলে দিয়েছেন_ (৮৫2৮) ভঠি এটি 5০ ভাজতে 8278 তর ৪ (9 ৩০৯৯৬) 5৯৮) ০0 ৩ এ) ৫০৮৫০ 1 15)53 0087 হে মানব জাতি! আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। পুরুষ হযরত আদম (আ.)। নারী হযরত হাওয়া (আ.)। সুতরাং সকল মানুষ এক মাতা-পিতার সম্তান। তবে তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি। তাই প্রত্যেকের জাতি ও গোত্র এক নয়। একেকজন একেক জাতি থেকে । একেকজন একেক গোত্র থেকে । যদি সকল মানুষ একই জাতের ও একই গোত্রের হতো, তাহলে পরস্পরকে চেনা কঠিন হয়ে যেতো । এখন তো চেনা সহজ হয়েছে যে, লোকটি অমুক এবং অমুক গোত্রের । শুধু এ পরিচিতি ও সনাক্তকরণ যেন সহজ হয়, তাই তোমাদেরকে আমি বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি। সুতরাং জাতি ও বংশগত পার্থক্যকে পরিচিতির জন্য ব্যবহার করা যেতে পারে-গর্বের জন্য নয়। কেননা, কোনো জাতির উপর কোনো জাতির, বংশের উপর বংশের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও মর্যাদা নেই। বরং তোমাদের মধ্য হতে সে-ই সর্বাধিক সন্্রান্ত যে সর্বাধিক মুত্তাকী ও পরহেযগার ৷ সুতরাং কে কোন বংশের এর প্রতি না তাকিয়ে নিজের আমল ও আখলাককে শুদ্ধ কর। তাক্ওয়ার ভিত্তিতে নিজের জীবনকে পরিচালিত কর। তাহলে তুমি পার্থিব অভিজাত পরিবারভুক্ত না হয়েও অনেক সামনে এগিয়ে যাবে । কেলনা, কৌলিন্য ও অভিজাত্যের মাপকাঠি বংশ নয়। বরং এর মাপকাঠি হলো তাক্ওয়া। সুতরাং অভিজাত সাজার জন্য নিজের নামের সাথে ধার করা একটা পদবী জুড়ে দাও কেন? জুড়ে দেয়া পদবীর সাথে তোমার কী সম্পর্ক? মিথ্যা পদবী জুড়ে দিয়ে ভুল বোঝাবুঝি মৃষ্টি কর কেন? পদবী যদি লাগাতেই হয়, তাহলে সত্যটা লাগাও। অন্যেরটা নিয়ে অহেতুক টানাটানি কর কেন? এটা কঠিন গুনাহ। এ গুনাহ থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ৬//./5110101135.00এ
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।