মিথ্যা ও ধোকা । এদের সম্পর্কে আলোচ্য হাদীসে বলা হয়েছে, মিথ্যার দু'টি পোশাক পরিধানকারীর মতোই এরা । অনুরূপভাবে বাস্তবে ধনী নয়, অথচ নিজেকে ধনী হিসাবে তুলে ধরাও মিথ্যার শামিল । নিজের নামের সাথে ফারুকী ও সিম্দীকী লেখা ফারুকী, সিদ্দীকী, আনসারী । এ জাতীয় পদবী লাগানোর হিড়িক বর্তমান সমাজে রয়েছে । অথচ সে বাস্তবে ফারুকী, সিদ্দীকী বা আনসারী নয়। এটাও মিথ্যা। এটাও কবিরা গুনাহ। এ ব্যাপারেই আলোচ্য হাদীসে সতর্ক করা হয়েছে। কাপড়ের সাথে তুলনা দেয়া হলো কেন? আলোচ্য হাদীসে গুনাহটিকে মিথ্যার পোশাকের সাথে তুলনা করা হয়েছে। প্রশ্ন হলো, পোশাকের সাথে তুলনা দেয়া হলো কেন? এর উত্তর হলো, মূলত পোশাক মানুষের জীবনে একটি সার্বক্ষণিক প্রয়োজন। তেমনিভাবে এ গুনাহটিও একটি সার্বক্ষণিক গুনাহ। মানুষ সব সময় পোশাক ছারা আবৃত থাকে । এ গুনাহটিও তাকে সবসময় ঘিরে ধরে রাখে । নিজে যা নয়, তা প্রকাশ করার অর্থ হলো নিজেকে অন্যরকমভাবে তুলে- ধরা । এ “অন্যরকমণটা তো ক্ষণিকের বিষয় নয়। তাই কিছু গুনাহ যে আছে ক্ষণিকের, এ গুনাহ তেমনটি নয়। বরং পোশাকের মতোই সার্বক্ষণিকতাবে সে একে এঁটে ধরে আছে। এজন্যই একে পোশাকের সাথে তুলনা করা হয্নেছে। তাঁতীরা আনসারী এবং কসাইরা কুরাইশী লেখা আব্বাজান মুফতী শফী (রহ.) শুধু এ বিষয়ে 'গায়াতুননসব' নামে একটি পুস্তিকা রচনা করেছেন। উদ্দেশ্য ছিলো, যারা নিজেদের নামের সাথে এভাবে মিথ্যা “সম্পর্ক' জুড়ে দেয়, তাদেরকে মিথ্যার গুনাহ থেফে বাচানো। এক সময় ভারতের তাতীরা নিজেদের নামের সাথে “আনসারী লিখতো। আর কসাইরা লিখতো “কুরাইশী'। আব্বাজান এদের মনোযোগও আকর্ষণ করার চেষ্টা করেছিলেন। এ বিষয়ে কয়েকটি হাদীস এনে তিনি তাদেরকে বোঝাতে চেয়েছেন, এটাও মিথ্যার শামিল । এতে তারা আব্বাজানের উপর প্রচন্ডভাবে ক্ষেপে যায়। পুরো ভারতে তারা এ নিয়ে ব্যাপক তোলপাড় করে। অথচ বাস্তবতা সেটাই, যা রাসূলুল্লাহ (সা.) বলেছেন। তিনি তো বলেছেন এটা মিথ্যার শামিল। 08114 0191185.001
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।