পর কক তত ৩৯৪৬৭ শপ কক কক ০ ক কক ৯০০০৯৯৭৯৯৯০ পতি ৯২৪৭ জজ ছিলোনা । বরং একটি ডালিম গাছের নিচে একজন ওস্তাদ বসে গেলেন, একজন ছাত্র এসে থেলো এবং দরস-তাদরীস শুরু হয়ে গেলো । এভাবে প্রকাশ পেলো দারুল উলুম দেওবন্দ । এটাই রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাত । এক খোলা চত্বরে তিনি শুরু করে দিয়েছিলেন ইসলামের ইতিহাসের প্রথম মাদরাসা । এক “সুফফা'য় এসে জমায়েত হয়ে গেলো সাহাবায়ে কেরামের মতো আলোকিত ছাত্ররা । এভাবেই শুরু হয়ে গিয়েছিলো একটি মহান মাদরাসার কার্যক্রম ও তৎপরতা । এজন্যই আপনাদের কাছে আমার দরখাস্ত হলো, আপনারা এ মাদরাসাকে শুধু আর্থিক সহযোগিতা দিয়ে ক্ষান্ত হবেন না; বরং পাশাপাশি চেষ্টা করবেন মানুষের হৃদয়ে কুরআন শিক্ষার গুরুতু সৃষ্টি করার, যাতে মুসলমানরা যেন তাদের সন্তানদেরকে কুরআন শেখায়। তাছাড়া বড়দের মধ্যে যারা এখনও সহীহভাবে কুরআন পড়তে জানেন না, তারাও যেন কুরআন শিক্ষার প্রতি শুরুত্ দেন। এ কাজটি করতে পারলে “ইনশাআল্লাহ' মাদরাসা প্রতিষ্ঠা সফল হবে। আমরা আখেরাতে উপকৃত হবো । আল্লাহ এই মাদরাসাকে কবুল করুন। এটি প্রতিষ্ঠার পেছনে যাদের শ্রম ও চেষ্টা রয়েছে, তাদেরকেও কবুল করুন। এই মাদরাসাকে উত্তরোত্তর উন্নতির স্বর্ণশিখরে পৌছিয়ে দিন। এই মাদরাসা থেকে সত্যিকার অর্থে লাভবান হওয়ার তাওফীক প্রত্যেক মুসলামানকে দান করুন। আমীন। চে ঞ ৪ - 0৯0001 ৮7 খ্ এ 0975 ৮4 8114 019115.001
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।