Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

আগম্ত্রককে আমরা আমাদের গোত্রে তিনদিনের বেশি অবস্থান করতে দেই না। এভাবেই আল্লাহ কুরআন মজীদের ভাষা ও মর্মার্থ সংরক্ষণ করেছেন। কুরআন শিক্ষার জন্য চাদা আদায় : টাকা নয়- সম্ভান আজ কুরআন মজীদ মনোমুগ্ধকর আকারে আমরা পাচ্ছি। সর্বত্র কুরআন শিক্ষার আসর পাচ্ছি। মকতব পাচ্ছি। ওস্তাদ পাচ্ছি। মাদরাসা পাচ্ছি । এখানেও একটি মাদরাসা হতে যাচ্ছে। এ উদ্বোশ্যে জায়গাটি নেয়া হয়েছে । আমাদের কাজ হলো শুধু খাবারের লোকমার মতো মুখে নেয়া। সহীহ-শুদ্ধভাবে কুরআন শেখা এবং এর উপর আমল করা । তবুও আমরা তা পারছি না। মাদরাসা প্রতিষ্ঠার সময় চীদা করার একটা রেওয়াজ আছে। প্রসঙ্গটি সামনে এলেই আমার মনে পড়ে যায় আব্বাজান মুফতী শফী (রহ.) এর একটি কথা। তিনি বলতেন, মানুষ মাদরাসার জন্য চাদা তোলার প্রতি খুব গুরুত্ দিয়ে থাকে। অথচ এটার খুব একটা গুরুত্ব আসলেই নেই। কেননা, আমার অভিজ্ঞতা হলো, ইখলাসের সাথে কাজ শুরু করলে আল্লাহ গায়েব থেকে সহযোগিতা করেন। দেখুন, বর্তমান বহু মাদরাসা এমন আছে-প্রয়োজনে আপনারা নিজ চোখে দেখে আসুন, সেসব মাদরাসায় কোনো টাদা নেই, কালেক্টর নেই। অথচ খুব সুন্দরভাবেই সেগুলো চলছে। আল্লাহ চালাচ্ছেন। আসলে ইখলাসই কামা। তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবধারিত। তবে হ্যা, মাদরাসার জন্য একটা চীদা প্রয়োজন। তাহলো, বাচ্চা-চাদা, ছাত্র-টাদা। প্রতিষ্ঠাতারা মাদরাসা করে দিলো, পয়সাও দিলো, বিল্ডিং হয়ে গেলো, পঠন-পাঠন শুরু হয়ে গেলো-এতসব আয়োজনের পরেও দেখা গেলো মুসলমানরা তাদের সন্তান দিতে চায়না । সন্তান মাদরাসায় পাঠালে নেকি পাওয়া যায় আর জাগতিক শিক্ষালয়ে পাঠালে টাকা কামানো যায়। নেকি বাকি, টাকা নগদ। তাই তারা বাকির আশায় নগদ ছাড়তে রাজি হয় না। বলুন, তাহলে মাদরাসা দ্বারা কী লাভ? এজন্য বলি, মাদরাসার জন্য টাকা নয়; বরং টাদা চাইতে হবে মুসলমানদের সন্তানের ৷ মুসলিমদেরকে বলতে হবে, আমরা টাকা চাই না, চাই আপনাদের সম্তান। বিল্ডিংয়ের নাম মাদরাসা নয় সারকথা হলো, মাদরাসা বিশ্ডিংকে বলা হয় না। জায়গা কিংব' প্রটের নামও মাদরাসা নয়। বরং মাদরাসা হলো ছাত্র ও ওস্তাদের নাম। দারুল উলুম দেওবন্দের নাম আপনারা অবশ্যই শুনেছেন। কত বিশাল মাদরাসা । কী ছিলো তার ইতিহাস? প্রতিষ্ঠানকালে তার জন্য কোনো জায়গা ছিলো না, বিল্ডিং 08114 0191185.001

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।