Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের পল্লিতে মসজিদ হয়েছে। ইমামতির জন্য সবাই আমাকেই সামনে বাড়িয়ে দিলো। কেননা, পল্লির সকলের চেয়ে কুরআন আমার বেশি মুখস্থ। এভাবেই অক্লান্ত পরিশ্রম করে উম্মাহর আলোকিত সদস্যরা পবিত্র কুরআন আমাদেরকে উপহার দিয়েছে সম্পূর্ণ অক্ষত অবস্থায়। আলহামদুলিল্লাহ, পবিত্র কুরআনের শুধু শব্দমালা নয়; বরং অর্থ ও তাৎপর্যও তাদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে আমরা আজ পাচ্ছি। আজ আলহামদুলিল্লাহ" পরিপূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে বলতে পারি, পবিত্র কুরআনের যে তাফসীর রাসূলুল্লাহ (সা.)- এর পবিভ্র যবান থেকে সাহাবায়ে কেরাম পেয়েছেন এবং পরবর্তী সময়ে তারা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন হুবহু সে তাফসীরই আমাদের কাছে আছে। এতে কোনো সংযোজন ও বিয়োজনের ছুরি কেউ চালাতে পারেনি। আল্লাহ তা'আলা যেমনিভাবে এর শব্দমালা সংরক্ষণের ব্যবস্থা করেছেন, অনুরূপভাবে এর তাফসীর সংরক্ষণের ব্যবস্থাও তিনি করেছেন। আরবী ভাষা সংরক্ষণের একটি পদ্ধতি আল্লাহ তার এ কিতাবের অর্থ ও তাফসীর সংরক্ষণের ব্যবস্থা কিভাবে করেছেন- এ সম্পর্কে ছোট্ট একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি- এক বুযুর্গ ও প্রসিদ্ধ আলেমের নাম আল্লামা হাসাবী রেহ.)। মু'জামুল বুলদান নামে তিনি একটি বিখ্যাত কিতাব লিখেছেন। তাতে তিনি তার যুগ পর্যন্ত প্রসিদ্ধ শহরগুলোর বিভিন্ন অবস্থা ও ইতিহাস তুলে ধরেছেন। যেটি ইতিহাস ও ভূগোলশাস্ত্রে একটি প্রামাণিক গ্রন্থ হিসাবে বিশ্বব্যাপী সমাদৃত হয়ে আসছে। সেখানে তিনি লিখেছেন, জাহিরাতুল আরবে প্রসিদ্ধ দুটি গোত্র ছিলো । আক্কাদ ও যারায়েব গোত্র । তাদের ব্যাপারে প্রসিদ্ধ ছিলো, তাদের গোত্রে কেউ তিন দিনের বেশি মেহমান হিসাবে থাকতে পারতো না। তিনদিন হলেই মেহমানকে তারা বিদায় দিয়ে দিতো । অথচ আরবরা খুবই অথিতিপরাণ হয়ে থাকে । অতিথির আগমনে তারা আনন্দিত হয়। এর বিপরীতে আক্কাদ ও যারায়েব গোত্রের এ জাতীয় আচরণের রহস্য কী? তাদেরকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে উত্তরে তারা বললো, আসলে বহিরাগত মানুষ আমাদের এখানে তিনদিনের বেশি থাকলে আমাদের ভাষা-সাহিত্যে এর প্রভাব পড়তে পারে। আগন্তকের বলার ধরণ, উচ্চারণের স্টাইল ও ভাষায় অর্থ আমাদের ভাষাকে প্রভাবিত করতে পারে। এতে আমাদের ভাষায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। অথচ আমাদের ভাষা হলো কুরআনের ভাষা । যে ভাষায় রয়েছে আরবি ভাষার সর্বোচ্চ লালিত্য ও কারুকার্য। তাই আমরা চাইনা আমাদের ভাষা আহত হোক। আমরা নিজেদের এ ভাষা অক্ষত রাখতে চাই। এ জন্য কোনো //./511401)1118.001

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।