যায় চরম উদাসীনতা । তারা তেলাওয়াতের “হক আদায় করে 'না।” অথচ রাসূলুল্লাহ (সা.) এক হাদীসে বলেছেন, মানুষ অনেক সময় এমনভাবে তেলাওয়াত করে যে, কুরআনের হরফগুলো তাকে অভিশাপ দেয় । কেননা, সে কুরআন মজীদকে বিগড়ে ফেলে । সহীহভাবে পড়েনা এবং এর জন্য চেষ্টাও সে করে না। এক ব্যক্তি আজ মুসলমান হলে তার এমন অক্ষমতা মাফ করা যেতে পারে। কেননা, সে মুসলমান হয়েছে আজ, সুতরাং সে সহীহ তেলাওয়াত পারবে কি করে? কিন্তু একজন মুসলমান যদি জীবনটাকেই এভাবে কাটিয়ে দেয়, সূরা ফাতেহাও সে শুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারে, তাহলে আল্লাহর সামনে কী জবাব দেবে? সুতরাং তেলাওয়াতের ব্যাপারে প্রত্যেকেই গুরুত্ব দেয়া চাই। রাসূলুল্লাহ (সো.) যেভাবে তেলাওয়াত করেছেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন তেলাওয়াত ঠিক সেরকমই হওয়া চাই। সহীহ তেলাওয়াত কুরআনের প্রথম হক। যে লোকটি প্রথম হক আদায় করতে পারবে না, সে দ্বিতীয় ও তৃতীয় হক আদায় করবে কিভাবে? এক সাহাবীর ঘটনা একটি সময় ছিলো যখন মুসলমানরা পবিত্র কুরআনের একেকটি আয়াত শেখার জন্য অবর্ণনীয় কষ্ট ও কুরবানি পেশ করেছিলো। এ সম্পর্কে সহীহ বুখারীতে একটি ঘটনা বর্ণিত হয়েছে। একজন অল্পবয়সী সাহাবী আমর ইবনে সালামাহ (রা.)। তিনি বর্ণনা করেন, আমার বাড়ি ছিলো মদীনা থেকে বেশ দূরের একটি পল্লিতে। আমার গোত্রের কিছু লোক মুসলমান হয়েছিলো । আল্লাহ আমাকেও মুসলমান হওয়ার তাওফীক দান করেছিলেন। একজন মুসলমানের জীবনে কুরআনের চেয়ে বড় সম্পদ আর নেই । তাই কুরআন শেখার জন্য আমি ব্যাকুল হয়ে পড়লাম । কিন্তু আমার পল্লিতে এর জন্য কোনো ব্যবস্থা ছিলো না। মদীনায় গিয়ে শেখার মতো সুযোগও আমার ছিলো না। এজন্য আমি প্রতিদিন সেই রাস্তায় চলে যেতাম, যেখান দিয়ে মদীনার কাফেলা আসা-যাওয়া করতো । যখনই কোনো কাফেলার দেখা পেতাম, জিজ্ঞেস করতাম, ভাই! আপনারা কি মদীনা থেকে এসেছেন? পবিভ্র কুরআনের কোনো আয়াত আপনাদের কারো জানা আছে কি? আমি কুরআন শিখতে চাই। যদি কারো জানা থাকে, তাহলে আমাকে শিখিয়ে দিন। কাফেলার কারো এক আয়াত, কারো দু'আয়াত, কারোবা তিন বা ততোধিক আয়াত মুখস্থ থাকতো । এভাবে কাফেলা থেকে এক-দু" আয়াত করে শিখতে-শিখতে “আলহামদুলিল্লাহ' কুরআনের এক বিরাট অংশ আমি হেফজ করে নিয়েছি । এটা আমার প্রতিদিনের আমল ছিলো । মাত্র কয়েক মাসে আমি “আলহামদুলিল্লাহ বেশ কয়েকটি সূরা মুখস্থ করে নিয়েছি । তারপর 8114 0191185.001
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।