Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

আখেরাতের নোট নেকিসমূহ আমলনামায় নেকি-বৃদ্ধির গুরুত্ব আজ আমাদের অন্তরে নেই। অথচ কেউ যদি বলতো, আলিফ-লাম-মীম পড়লে নব্বই টাকা পাওয়া যাবে, তাহলে আমরা এর লাভালাভ .অর্জনের জন্য প্রতিযোগিতা শুরু করে দিতাম । মনে রাখবেন, এ, নেকিগুলো তো আখেরাতের নোট । মানুষের চামড়ার চোখ যতদিন সচল থাকবে, যতদিন নিঃশ্বাস বাকি থাকবে, ততদিন এসব নেকির প্রকৃত প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করতে পারবে না। চোখ বন্ধ হয়ে গেলে, নিঃশ্বাস ফুরিয়ে গেলে এবং আখেরাত ও বরযখের জগত শুরু হয়ে গেলে তখনই কাজে আসবে এই নোটগুলো। সেখানে দুনিয়ার নোট অচল হয়ে যাবে । সেখানকার জিজ্ঞাসা একটাই হবে, আমলনামায় কী পরিমাণে নেকি মিয়ে এসেছো? তখনই বোঝা যাবে এসব নেকির কত কদর । কুরআন তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি আফসোস, কুরআন তেলাওয়াত আমরা ছেড়ে বসেছি! একটা সময় ছিলো, যখন মুসলিম উম্মাহর প্রতিটি সদস্য এর প্রতি বিশেষ গুরুত্‌ দিতো । ভোরে ঘ্বুম থেকে ওঠার পর প্রথমে কুরআন তেলাওয়াত করতো, তারপর অন্যকাজে যেতো । ইসলামের প্রথম যুগ থেকেই এই পরিবেশ মুসলমানদের মাঝে ছিলো । ঘরে-ঘরে কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেতো। অথচ আজ আর সেই পরিবেশ নেই । তেলাওয়াতের ধ্বনি দ্বারা বোঝা যেতো এটা মুসলমানদের পল্লি । কোথায় আজ সেই পরিবেশ? স্বাধীনতার স্বাদ আমরা হয়ত পেয়েছি। কুফ্র ও শির্ক থেকে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্ত প্রশ্ন হলো, আল্লাহও তার রাসূল (সা.)-এর বিধান থেকেও কি আমরা জীবনকে স্বাধীন করে নিই নি? প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করা হয়। উৎসবের আমেজে চারিদিক ছেয়ে যায়। বিজয়ের পতাকা উড়ানো হয়। কিন্ত দুঃখজনক ব্যাপার হলো, আমরা ইংরেজ থেকে স্বাধীন হয়েছি। পাশাপাশি আল্লাহ্‌র দ্বীন থেকেও স্বাধীন হয়ে গেছি। ফলে আমাদের জান-মাল, ইজ্জত-আক্রুসহ সবকিছুই আজ হুমকির সম্মুখীন। পাপাচারের বাজার আজ উত্তপ্ত। গোটা জাতি আজ আযাবে তপড়াচ্ছে। আর আমরা এরই নাম দিয়েছি স্বাধীনতা । হায়রে স্বাধীনতা! পবিত্র কুরআনের অভিশাপ থেকে বাচুন কুরআন মজীদের তেলাওয়াত আজ উঠে গেছে। এ ক্ষেত্রে চলছে চরম দৈন্যতা । দু'একজন যদিও তেলাওয়াত করে; .কিন্ত্র তাদের তেলাওয়াতে দেখা ৬///511401911/5.501এ

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।