বিষয়টা এজন্য পরিষ্কার করে দিলাম, যেন কোনো বুযুর্গকে এপ করতে দেখলে তার সম্পর্কে ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়। আমাদের বুযুর্গ মাওলানা মাসীহুল্লাহ খান (রহ.)কেও এভাবে করতে দেখেছি। এটা কারো উপর অবিচার নয়। বরং এভাবে আলোচ্য হাদীসের উপর আমল হয়ে যাচ্ছে। হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী (রহ.) আলোচ্য হাদীসের ব্যাখ্যায় লিখেছেন, কাফের হোক কিংবা ফাসেক যদি সে তোমার মেহমান হয়, তাহলে এ হাদীসের উপর আমল করার নিয়তে তাকে সম্মান করলে অবশ্যই সাওয়াব পাবে। কেননা, এখন রাসূলুল্লাহ (সা.)-এর নির্দেশের উপর আমল হবে। কিন্ত কেউ যদি এ নিয়ত করে যে, অমুককে সম্মান করলে সে আমার অমুক কাজে আসবে অথবা তার মাধ্যমে তদবির করানো যাবে এবং আমার অমুক স্বার্থ উদ্ধার হবে। অথচ সে ব্যক্তি কাফের কিংবা ফাসেক। তাহলে পার্থিব উদ্দেশ্য জড়িত হয়ে যাওয়ার কারণে তার কাজটি নাজায়েয হয়ে যাবে। সুতরাং কাউকে মর্যাদা দেয়ার সময় নিয়ত সহীহ করা চাই। নিজের স্বার্থ নয়- বরং রাসূলুল্লাহ (সা.)-এর হুকুমের উপর আমলের নিয়ত করা চাই। আল্লাহ তা'আলা আমাদের সকলকে আমল করার' তাওফীক দান করুন। আমীন। দক, 25 ৩ পা ৪ ০.2 £ ১৩০৪০ পা - 02৮৮0 ১9 4) ১০৯৭] 90755 ৮৮5 8114 019115.001
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।