দেখা গেলো, স্যার সাইয়েদ এমনিতে তো লোকটির কথা আগ্বহভরে শুনলো, তারপর সে যা চেয়েছে তার চেয়ে বেশি সহযোগিতা করলো এবং সসম্মানে বিদায় দিলো । লোকটি চলে যাওয়ার পর স্যার সাইয়েদের এক বন্ধু বললো, জনাব! আপনি তো দেখি আশ্চর্য মানুষ। নিজ চোখে দেখলেন লোকটি বহুরূপী । অথচ তাকেই এত তোয়াজ করলেন আবার টাকা-পয়সাও দিলেন! স্যার সাইয়েদ উত্তর দিলো, সে ছিলো মেহমান। তাই তার যত্ন করেছি। আর টাকা দিয়েছি তার ধোকাবাজির কারণে নয়, বরং সে এমন এক বুযুর্গের দোহাই দিয়েছে, যার নাম শুনে আমি গলে গেছি। তাকে ফিরিয়ে দেয়ার সাহস করিনি। হযরত শাহ গোলাম আলী (রহ.) এমন এক ওলী ছিলেন, যদি তার সাথে কিঞ্চিত সম্পর্কের দোহাইও সে আমাকে দিতো, আমার উপর ফরয ছিলো তাকে খাতির করার । আল্লাহ হয়ত এ উসিলায় আমাকে মাফ করে দিবেন। তাই টাকা-পয়সাও তাকে দিলাম। দ্বীনের নেসবতের ইততেরাম ঘটনাটি আমি আব্বাজানের মুখে শুনেছি। তিনি শুনেছেন হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী (রহ.)-এর কাছে। থানবী (রহ.) এও বলেছিলেন, স্যার সাইয়েদ একদিকে মেহমানের সম্মান করলো, অপরদিকে বুযুর্গানে দ্বীনের সাথে যে সম্পর্ক রয়েছে, তার মর্যাদা দিলো। আল্লাহ তা'আলা আমাদেরকেও আমল করার তাওফীক দান করুন। আমীন। সাধারণ জলসায় মাননীয় ব্যক্তির সম্মান এ প্রসঙ্গে আরেকটি কথা আরঘ করছি। তাহলো, সাধারণ সভা কিংব৷ মাহফিল কিংবা মসজিদের ক্ষেত্রে মূলনীতি হলো, যে-ব্যক্তি প্রথমে যেখানে বসবে, সে ওইখানের অধিক হকদার । যেমন-মসজিদের প্রথম কাতারে যে আগে*বসবে, সে ওইখানের হকদার। সুতরাং কোনো ব্যক্তির অধিকার নেই লোকটিকে তার জায়গা থেকে হটানো। বরং যেখানে জায়গা পাবে, সে ওইখানে বসে পড়বে। কিন্তু এ ধরনের সাধারণ মাহফিলে যদি সম্মানিত কেউ এসে পড়ে, তাহলে তাকে সামনে বসানোও এ হাদীসের মর্মভুক্ত। আমাদের বুযুর্গরাও এমনটি করতেন। সম্মানিত মেহমান এলে সামনে জায়গা করে দিতেন। প্রয়োজনে কাউকে পেছনে বসার জন্য বলতেন। ড//./51140101135.00এ
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।