Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

ভেতরে থাকতে হবে অপ্রয়োজনে কিংবা অভিরিভ দর্বদ দলকে দের যাবেনা। রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র আদর্শের প্রতিটি অংশে রয়েছে এরূপ অসংখ্য শিক্ষা। তিনি এই একটি হাদীসের মাধ্যমে যেমনিভাবে গীবতের সীমা নির্ধারণ করে দিয়েছেন, তেমনিভাবে এ জাতীয় মর্যাদা দান যে কুটিলতাভুক্ত নয় তাও বাতলে দিয়েছেন। স্পষ্ট করে দিয়েছেন, একজন মেহমান কাফের হোক কিংবা ফাসেক, মেহমান মেহমানই । সুতরাং মেহমানকে মর্যাদা দেয়া মুনাফেকি নয় । স্যার সাইয়েদের একটি ঘটনা ঘটনাটি শুনেছি আব্বাজান মুফতী শফী (রহ.)-এর কাছ থেকে। স্যার সাইয়েদ তো আর এখন জীবিত নেই, মারা গেছে সে। জানা নেই আল্লাহ তার সাথে কেমন আচরণ করেছেন। মূলত সে ইসলামী বোধ-বিশ্বীসের মাঝে ভেজালের অনুপ্রবেশ ঘটিয়েছিলো। জঘন্য টাইপের লোক ছিলো সে। কিন্তু জীবনের প্রথমদিকে সে বুযুর্গানে দ্বীনের সোহবত পেয়েছিলো এবং আলেম হিসাবেও ভালো ছিলো। তাই তার আখলাক ছিলো প্রশংসনীয় । আব্বাজান বলেন, একবার সে নিজের ঘরে বসা ছিলো । তার সাথে ছিলো তার কিছু বন্ধু- বান্ধব। ইতোমধ্যে সে দেখতে পেলো, একজন লোক তার বাড়ির দিকে এগিয়ে আসছে। তার পরনে ভারতীয় পোশাক । কিন্তু সে হাউজের কাছে এসে দীড়িয়ে গেলো। তারপর থলে থেকে জুব্বা, রুমাল ও আবার মাথায় যে চাকি পরে, তা বের করলো এবং ভারতীয় পোশাক খুলে সে এগুলো পরে নিলো। স্যার সাইয়েদ দূর থেকে সব লক্ষ্য করলো এবং বন্ধু-বান্ধবকে উদ্দেশ্য করে বললো, দেখো, লোকটি কিন্ত ভালো নয়, ভারতীয় পোশাক পরা ছিলো ভালো কথা । এখন আরবী পোশাক পরলো কেন? মনে হয় লোকটি আমার কাছে এসে নিজেকে আরব পরিচয় দেবে। তারপর টাকা-পয়সা কিছু চাইবে । একটু পরেই লোকটি এসে স্যার সাইয়েদের বাড়ির কড়া নাড়লো। স্যার সাইয়েদ নিজেই দরজা খুলে দিলো এবং সম্মানের সাথে তাকে ভেতরে আসতে বললো। জিজ্ধেস করলো, জনাব, কোথেকে এসেছেন? লোকটি উত্তর দিলো, আমি শাহ গোলাম আলী (রহ.) এর মুরিদ । উল্লেখ্য, শাহ গোলাম আলী (রহ.) ছিলেন সমকালের উঁচুস্তরের সুফী। তারপর লোকটি বলতে লাগলো, আমি একটা প্রয়োজনে আপনার কাছে এসেছি। আপনি আমাকে কিছু সহযোগিতা করুন। ৬//1./51140101135.00এ

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।