Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

আলোচ্য হাদীসে দুটি প্রশ্ন তৈরি হয়। প্রথমত লোকটিকে আসতে দেখে রাসূলুল্লাহ (সা.) তার ব্যাপারে যে মন্তব্য করলেন এটা গীবত নয় কিঃ এর উত্তর হলো, মূলত এটা গীবত নয়। কেননা, কোনো ব্যক্তির অনিষ্টতা থেকে কাউকে বাচানোর উদ্দেশ্যে তার গীবত করা জায়েয। সুতরাং বাহ্যত এটা গীবত হলেও মূলত গীবত নয়। যেমন- এক ব্যক্তি অপর ব্যক্তিকে সতর্ক করে দিয়ে বললো, তুমি অমুক থেকে দূরে থেকো, যেন তোমাকে সে ধোকায় ফেলতে না পারে। কিংবা সে যেন তোমাকে কষ্ট না দিতে পারে। সতর্ক করার উদ্দেশ্য ওই ব্যক্তির গীবত করা নয়। বরং সে বাস্তবেই যেহেতু ধোকাবাজ এবং মানুষকে কষ্ট দেয়, তাই তার অনিষ্টতা থেকে উদ্দিষ্ট ব্যক্তিকে বাচানোই এ সতর্কতার উদ্দেশ্য । তাহলে এটা দৃশ্যত গীবত হলেও প্রকৃতপক্ষে গীবত নয়। সুতরাং রাসূলুল্লাহ (সা.) আয়েশা (রা.)-কে যা বলেছেন, তা গীবত হয়নি। বরং এর ছ্বারা উদ্দেশ্য ছিলো লোকটির ধোকা ও অনিষ্টতা থেকে আয়েশা রো.) কে সতর্ক করে দেয়া। দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ (সা.) একদিকে লোকটির ব্যাপারে খারাপ মন্তব্য করলেন, অপরদিকে তাকে ইজ্জত করলেন। এতে দৃশ্যত বোঝা যায়, তিনি সামনে একরকম আচরণ করেছেন আর পেছনে অন্যরকম করেছেন। এর উত্তর হলো, এই আচরণ করেছেন কে? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)-ই তো। যার প্রতিটি কাজই ছিল বৈধ এবং আমাদের জন্য শিক্ষণীয়। বাড়াবাড়ি তার কাছে ছিলোনা । প্রতিটি কাজ তিনি মাপমতো করতেন। সুতরাং সতর্ক করার উদ্দেশ্যে যেমনিভাবে তিনি লোকটির আসল পরিচয় আয়েশা (রা.) কে জানিয়ে দিলেন, অনুরূপভাবে ভালো আচরণ করে এ শিক্ষাও দিলেন যে, লোকটির আমাদের কাছে এসেছে মেহমান হয়ে। মেহমান হিসাবে সে ভালো আচরণ পাওয়ার পান্র। এটা তার হক। কাজেই মেহমান যেমনই হোক তার হক তাকে দিতে হবে। লোকটি খুব দুষ্ট আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ (সা.) যেমনিভাবে বলেছেন, লোকটি বড় দুষ্ট, তেমনিভাবে পরবর্তীতে এও বলেছেন, লোকটির অনিষ্টতা থেকে বাচার জন্য তাকে সম্মান করলাম । এতে এ শিক্ষা পাওয়া যায় যে, দুষ্টু লোকের দুষ্টুমি থেকে আত্মরক্ষার জন্যে তাকে সমীহ করা জায়েয । কেননা, নিজের জান-মাল ও ইজ্জত বাচানো নিজের উপর নিজের হক। সুতরাং নিজের এ হকও পূরণ করতে হবে। এর জন্য দুষ্ট লোককেও সমীহ করা যাবে। তবে তা প্রয়োজন ও সীমার ৬////51 14010115001

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।