Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাহলে সে কাফের হলেও তাকে দেখতে হবে মর্যাদার চোখে । এটা ইসলামের চরিত্রপর্বের একটি গুরুতৃপূর্ণ শিক্ষা। এ শিক্ষার সার হলো- ইজ্জতওয়ালাকে ইজ্জত দেয়া উচিত। এ সম্মান তার কুফরির কারণে নয়। কেননা, কুফরি তো ঘৃণ্য বস্তু । এ সম্মান এজন যে, সে নিজ জাতির কাছে সম্মান পায়। তার জাতি তাকে ইজ্জত দেয়। সে জাতির নেতা বা মর্যাদাবান ব্যক্তি। সুতরাং তোমাদের কাছে এলে জন্রতার খাতিরে তোমরাও তাকে সম্মান কর। এমন যেন না হয় যে, তোমরা তাকে ঘৃণা করলে । কেননা, এতে সে মনে কষ্ট পাবে। ফলে ইসলামের প্রতি একটা ঘৃণাবোধ তার অন্তরে দানা বেঁধে বসবে। কাফেরের সাথে রাসূলুল্লাহ সো.)-এর আচরণ কাফেরদের সাথে ক্ষেত্রবিশেষে কোমল আচরণ করাকে ইসলামের পরিভাষায় “মুদারাত' বলা হয়। রাসূলুল্লাহ (সা.)-এর দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার কাছে কাফের নেতারা যখন আসতো, তখন তিনি অবমূল্যায়ন করেছেন বলে কল্পনাও তারা করতে পারতোনা। বরং তিনি তাদেরকে সমীহ করতেন, আপ্যায়ন করতেন এবং সম্মানের সাথে বসাতেন। আগ্রহের সাথে তাদের কথা শুনতেন। এটাই ছিলো তার স্বভাব । সুতরাং এটাই সুন্নাত। এক কাফেরের ঘটনা হাদীস শরীফে এসেছে, একবারের ঘটনা । রাসূলুল্লাহ (সা.) ঘরে অবস্থান করছিলেন। ইতোমধ্যে এক ব্যক্তিকে তার দিকে আসতে দেখলেন। হযরত আয়েশা (রা.) রাসূলুল্লাহ (সা.)-এর কাছে ছিলেন। বললেন, আয়েশা! এই যে লোকটি আসছে, সে একজন দুষ্ট্রলোক ৷ গোত্রের লোকেরা তার অনিষ্টতাকে ভয় পায়। রাসূলুল্লাহ (সা.) কথা শেষ না হতেই লোকটি তার কাছাকাছি চলে এলো। তিনি লোকটির সম্মানার্থে দীড়িয়ে গেলেন। তারপর খুব খাতির- তোয়াজের সাথে কথাবার্তা বললেন। কথাবার্তা শেষে লোকটি যখন চলে গেলো, আয়েশা (রা.) বললেন, ইয়া রাসূলুল্লাহ! আপনি নিজেই তো বলেছেন, লোকটি নিজের গোত্রের মধ্যে সবচে দুষ্টুলোক। অথচ সে যখন এলো, আপনি কোমল আচরণ করলেন এবং তার সম্মানে দাড়িয়ে গেলেন। এমনটি কেন করলেন? উত্তরে রাসূলুল্লাহ (সা.) বললেন, লোকটি নিজের গোত্রের মধ্যে সবচে ইতর লোক হলেও সে গোত্রের নেতা । তাই তার অনিষ্টতা থেকে বাচার জন্য এত সমীহ করলাম। ড//1./51140101135.00এ

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।