Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

যোগ্য পাত্র। তার বাহ্যিক বেশ ও আমল যেমনই হোক যেহেতু সে ঈমানদার তাই সে সম্মানের পাত্র অবশ্যই । কেননা, ঈমানের মর্যাদা কতটুকু তা আপনি কল্পনাও করতে পারবেন না। এক যুবকের ঘটনা একবারের ঘটনা । আমি দারুল উল্মের অফিসকক্ষে বসা ছিলাম। ইতোমধ্যে এক যুবক এলো । যুবকের পা থেকে মাথা পর্যস্ত ইসলামের কোনো ছোয়া নেই। বাহ্যত সে একজন ইংরেজ। দেখে বোঝার উপায় নেই যে, তার মধ্যে ছ্বীনদারির লেশমাত্র আছে। সে আমার কাছেই এসেছে। বললো, আমি একটি মাসআলা জানতে এসেছি । আমি বললাম, কী মাসআলা? সে বললো, আমি একজন গ্রযাকচুয়ারী। হ্নস্যুরেল্স কোম্পানীগুলোর প্রিমিয়াম হিসাবের দেখভাল করার জন্য যে কর্মকর্তা নিয়োগ দেয়া হয়, তাকে গ্যাকচুয়ারী বলা হয়। ওই সময়ে গোটা পাকিস্তানের কোনো বিদ্যালয়ে এ সাবজেক্ট ছিলো না। তাই সে বললো, এ বিদ্যা আমি ইংল্যান্ড থেকে শিখে এসেছি। ওই সময় গোটা পাকিস্তানে গ্যাকচুয়ারী ছিলো দু'-একজন। আর একজন এ্যাকচুয়ারীর জন্য ইনস্যুরেন্স কোম্পানীতে চাকুরী করা ছাড়া অন্য কোনো উপায় থাকেনা । সে বললো, পাকিস্তানে এসে আমি একটি ইনস্যুরেঙ্গ কোম্পানীতে চাকরি নিয়েছি । যেহেতু এদেশে এ কাজের লোক নেই, তাই আমার বেতন অনেক । এজন্যই আমি চাকরিটা করছি। কিন্ত্র একজন আমাকে বললো, চাকরিটা হারাম । এখন আপনি আমাকে বলুন, ইনস্যুরেন্স কোম্পানীতে চাকরি করা জায়েয আছে কিনা? আমি তাকে বললাম, বর্তমানে যেসব ইন্দ্যুরে্স কোম্পানী আছে, সেগুলো হয়ত সুদনির্ভর কিংবা জুয়ানির্ভর। আর সুদ-জুয়া যেহেতু হারাম, তাই ইন্স্যুরেক্গ কোম্পানীতে চাকরি করাও হারাম । (উল্লেখ্য, কেউ যদি এ ধরনের কোনো ইনস্যুরেন্সে চাকুরি করে, তাহলে তার করণীয় হলো, সে অন্য কোনো বৈধ উপায় খুজতে থাকবে । একজন বেকার যেভাবে চাকুরি খুঁজে বেড়ায় ঠিক এরূপ গুরুতৃসহ তাকে জীবিকা নির্বাহের অন্য কোনো পথ খুঁজতে হবে। তারপর বৈধ উপায় পেয়ে গেলে হারাম উপায় ছেড়ে দিতে হবে। বুযুর্গগণ এ পরামর্শ এজন্য দিয়েছেন। কেননা, কার অবস্থা কেমন তাতো জানা নেই। এমনও তো হতে পারে যে, এ চাকরির উপর তার গোটা পরিবার নির্ভরশীল । এখন সে যদি হালাল চাকুরি পাওয়ার আগেই তার বর্তমান চাকরি ছেড়ে দেয়, তাহলে শয়তান তাকে এ ধোকায় জড়িয়ে ফেলার সম্ভাবনা আছে যে, তার ধারণা তৈরি হবে দ্বীনের উপর চলা খুব কঠিন। দ্বীনের উপর চলতে গিয়েই আমার এত বিপদ ।) ৬//./51140101135.00এ

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।