Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

পরনারীর সাথে বসা উভয়টা বাহ্যত একই রকম। এমন পরিস্থিতিতে আত্মরক্ষা জরুরী । তাই স্পষ্ট করে দেয়া জরুরী যে, এ পরনারী নয় বরং আমার স্ত্রী। নেক কাজের মাঝে অপব্যাখ্যার প্রয়োজন নেই যেমন-কেউ একটি সুন্নাত পালন করলো । কিন্ত ওই সুন্নাতটিকে মানুষ অন্যভাবে দেখে । যেমন- কেউ দাড়ি রাখলো । মানুষ এ দাড়িকে পছন্দ করেনা । এখন যে দাড়ি রেখেছে- সে লজ্জাবোধ করছে। তাই সে এর একটা ব্যাখ্যা তৈরি করে নিয়েছে এবং সেটা মানুষের কাছে বলে বেড়াচ্ছে । মনে রাখবেন, এ ধরনের অপব্যাধ্যার মোটেও প্রয়োজন নেই। কেননা, দাড়ি রাখা তো এমন কাজ, যাতে আল্লাহ সন্ভষ্ট হন। এটা রাসূলুল্লাহ (সা.)-এর একটি নির্দেশও। সুতরাং মানুষ একে যা-ই মনে করুক তাতে আপনার কী। মানুষ প্রশংসা করলো, না আড়চোখে তাকালো, তাতে আপনার কিছু যায়-আসে না। নিন্দা তো একজন মুসলমানের জন্য গলার মালা। যদি হ্বীনের উপর চলার কারণে কেউ আপনাকে নিন্দাবাদ করে, তাহলে একে মোবারকবাদ মনে করুন। কেননা, এটা আৰ্বিয়ায়ে কেরামের মীরাছ, যা আপনি এখন পাচ্ছেন। . সুতরাং ঘাবড়াবেন না। বরং সামনে এগিয়ে চলুন। দ্বীনের উপর অটল থাকুন । আল্লাহ তা'আলা আমাদেরকে আজকের আলোচনার উপর আমল করার তাওফীক দান করুন। আমীন। না ৪ লাল টানা রি - ০৩) ০) 41 ২০০৭ ০ ৩9৮১ ৮৮9 8114 019115.001

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।