ফেরকা ছিলো একটি ভ্রান্ত ফেরকা | কারণ, এটা রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাত নয়। শরীয়তের তরিকাও নয় । বুযুর্গানে ছবীনও এ পদ্ধতিকে সহীহ বলেননি । এক গুনাহ থেকে বাচার জন্য আরেকটি গ্তনাহ কর হতে পারে কোনো আল্লাহর বান্দা বিশেষ অবস্থায় পড়ে এমনটি করেছেন। কিন্তু সে অনুসরণযোগ্য নয় মোটেও । কেননা, তার এ জীবনাচার শরীয়তসিন্ধ ও ইসলাম-সমর্থিত নয়। এক গুনাহ থেকে বাচার জন্য, যেমন রিয়া ও তাকাব্বুর থেকে বাচার জন্য আরেকটি গুনাহতে লিপ্ত হওয়ার অনুমতি ইসলাম কখনও দেয় না। জামাতে শরীক না হওয়া, দাড়ি কাটা এগুলোও তো গুনাহ। আল্লাহ যাকে গুনাহ বলেছেন, সেটাই গুনাহ। সুতরাং এক গুনাহকে ছাড়ার জন্য আরেকটি গুনাহ করা যাবে না। নামায মসজিদে পড়তে হবে ূ মনে রাখবেন, এসবই শয়তানের ধোকা । আল্লাহ যেহেতু মসজিদে গিয়ে নামায পড়ার জন্য বলেছেন, সুতরাং নামায পড়তে হবে মসজিদেই। এটা রিয়া হবে মনে করা যাবে না। রিয়া হলে সাথে-সাথে ইস্তেগফার করবে! কিন্ত মসজিদে যাওয়া বন্ধ করা যাবেনা । ফরযসমূহের ব্যাপারে শরীয়তের নির্দেশ হলো, ফরযসমূহ আদায় করতে হয় প্রকাশ্যে । তবে নফল ঘরে পড়ার অনুমতি আছে। সুতরাং পুরুষদেরকে নামায আদায় করতে হবে জামাতের সাথে । নিজের উষর প্রকাশ করে দিন মনে করুন, আপনি কোনো উঘরের কারণে মসজিদে নামায পড়তে পারলেন না। ঠিক ওই সময়ে আপনার কাছে কোনো মেহমান এলো । আপনার ধারণা হলো, এ মেহমান আপনার জামাতে অনুপস্থিতির ব্যাপারে খারাপ কিছু ভাবতে পারে। তাহলে আপনি কেন জামাতে যাননি তা মেহমানকে জানিয়ে দিন। এটা কোনো গুনাহের কথা নয়। বরং এটাই সুন্নাত। অপবাদস্থল থেকে বাচার পদ্ধতি এটাই । এটা রিয়া হবে না। হযরত থানবী (েহ.) এর ভাষায় আলেচ্য হাদীসের ব্যাখ্যা হযরত থানবী রেহ.) আলোচ্য হাদীসের ব্যাখ্যায় বলেন, এ হাদীস থেকে বোঝা যায়, এমন সংশয়ক্ষেত্র থেকে আত্মরক্ষা করা উচিত, যা বাহ্যিক দৃষ্টিতে গুনাহ, অথচ মূলত গুনাহ নয়। যেমন-নিজের বিবাহিত স্ত্রীর সাথে বসা এবং ৬////51 14010115001
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।