৫ ইস্যাহী খুহুবাড......... ++ দ্বিতীয়ত, এতে অপর ব্যক্তির ফায়দা রয়েট্ছে। কেননা, যে ব্যক্তি আপনাকে দেখে কুধারণা করবে-এতে সে অযথা কুধারণার গুনাহে লিপ্ত হবে। আর তার এ গুনাহের কারণ তখন আপনিই হবেন। সুতরাং অপরকে গুনাহ থেকে বাচানোর জন্য নিজেকে অপবাদের ক্ষেত্র থেকে দূরে রাখতে হবে। পাপস্থল থেকে বেঁচে থাকা চাই পাপের কিছু পরিচিত জায়গা আছে। যেমন সিনেমা হল। আপনি কোথাও যাচ্ছেন। ভাবলেন, সিনেমা হলের পাশ দিয়ে যে-পথটা আছে, সেটা যেহেতু সংক্ষিপ্ত, তাই আমি ওই পথ দিয়ে যাবো! এক্ষেত্রে সিমেনার ছবি দেখার নিয়ত আপনার মনের বারান্দাতেও নেই। তাই সেই পথ দিয়েই গেলেন। আর আপনার পরিচিত কেউ আপনাকে সেই পথ মাড়াতে দেখেছে। এতে আপনার প্রতি তার মনে একটা কুধারণা তৈরি হয়েছে। বলুন, এ কুধারণার গুনাহ সে কেন করলো? আপনার কারণেই তো। সুতরাং এরূপ জায়গা থেকেও নিজেকে নিরাপদ রাখা চাই । রাসূলুল্লাহ (সো.)-এর সুনাত বিষয়টি খুবই স্পর্শকাতর । একদিকে যেমনিভাবে নিজেকে মুত্তাকী হিসাবে প্রকাশ করা যায় না, তেমনিভাবে অপরদিকে নিজেকে গুনাহগার হিসাবেও প্রকাশ করা যায় না। নিজেকে গুনাহগার হিসাবে জাহির করা রাসূলুল্লাহ (সা.)- এর সুন্নাতও নয়। বরং তার সুন্নাত হলো নিজেকে গুনাহর অপবাদ থেকে দূরে রাখা । মালামতি ফেরকা “মালামতি ফেরকা' নামে একটি ভ্রান্ত দল হছিলো। এরা নিজেদেরকে মালামতি নামে পরিচয় দিয়ে বেড়াতো। এদের কাজ ছিলো, নিজেদেরকে তারা পাপাচারীর মতো করে সাজিয়ে রাখতো | যেমন-নামাযের জামাতে শরীক হতোনা । কারো সামনে যিক্র-ইবাদত করতো না। বরং নিজেদেরকে তারা পাপাচারী হিসাবে প্রকাশ করতো । বেশ-ভূষাও এভাবেই ধারণ করত। তাদের যুক্তি ছিলো, দাড়ি রাখলে, মসজিদে গেলে কিংবা ঘিক্র-ইবাদত করলে মানুষ আমাদেরকে সমীহ করে চলবে । এতে অন্তরে রিয়া ও অহংকার তৈরি হবে। সুতরাং ইবাদত করবো গোপনে আর বাহ্যিক সূরতে নিজেকে পাপিষ্ঠের মতো করে রাখবো । যাতে মানুষ সমীহ না করে বরং ঘৃণা করে। মুলত মালামতি ৬//./511401)1118.001
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।