Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

000151151 লিল লইসলাহী খুতুবাত.. ১৪৩ ঘটনাটি সহীহ বুখারী ও সহীহ মুসলিমসহ হাদীসের বিভিন্ন কিতাবে এসেছে। অপবাদক্ষেত্র থেকে নিজেকে বাচাও এ হাদীসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন, কোনো সাহাবীর ব্যাপারে এটা তো কল্পনাও করা যায় না যে, তারা রাসূলুল্লাহ (সা.) সম্পর্কে এমনটি ভেবেছেন। রাসূলুল্লাহ (সা.) পরনারীর সাথে গিয়েছেন বলে তাদের অন্তরে কোনো সন্দেহ সৃষ্টি হয়নি-এটা সুনিশ্চিত। তাছাড়া মাস ছিলো ব্লীমাযানের মতো পবিত্র মাস। তাও আবার রামাযানের শেষ দশক । স্থান ছিলো 'মসজিদে নববীর মতো পবিত্র স্থান। রাসূলুল্লাহ (সা.) ছিলেন ই'তেকাফ অবস্থায় । এত পবিভ্রতার বেষ্টনিতে থেকে রাসূলুল্লাহ (সা.)-এর ব্যাপারে দূরের কথা- কোনো সাধারণ মুসলমানের ব্যাপারেও এরূপ কল্পনা করা দুহর। কিন্তু রাসূলুল্লাহ (সা.) উক্ত ঘটনার মাধ্যমে উম্মতকে শিক্ষা দিলেন- নিজেকে অপবাদক্ষেত্র থেকে দূরে রাখতে হবে । যদি কোথাও নিজের উপর দোষ এসে পড়ার সম্ভাবনা থাকে, তাহলে সেখান থেকে নিরাপদ দূরত্ বজায় রাখতে হবে। যদি কেউ কোনো মন্দ ব্যাপারে আপনাকে সন্দেহ করার সম্ভাবনা থাকে, তাহলে সে সম্ভাবনা দূর করার ব্যবস্থা করতে হবে। উক্ত হাদীসের আলোকে একটি কথা প্রসিদ্ধ আছে। তাহলো- ৭%। ০৮252 অপবাদের স্থান থেকে বেচে থাক। যদিও প্রবাদটি রাসূলুল্লাহ (সা.)-এর হাদীস হিসাবে চালানো হয়। কিন্তু বাস্তবতা হলো এটা হাদীস নয় বরং প্রবাদ। তবে এ প্রবাদের মূলে রয়েছে আলোচ্য হাদীস। সুতরাং যেমনিভাবে নিজেকে গুনাহ থেকে রক্ষা করা জরুরী, অনুরূপভাবে জরুরী হলো নিজেকে গুনাহের অপবাদ থেকে রক্ষা করা । অপবাদক্ষেত্র থেকে বাচার দুটি উপকারিতা অপবাদক্ষেত্র থেকে নিজেকে বাচানোর মাঝে দুটি ফায়দা রয়েছে_ প্রথমত, নিজের উপর নিজের একটা হক আছে। যেমনিভাবে নিজের উপর অপরের কিছু হক আছে। আর নিজের উপর নিজের হক হলো, বিনা কারণে নিজেকে অপমানিত না করা। আর নিজের উপর অপবাদ আসা মানেই তো নিজে অপমানিত হওয়া । তাই নিজের উপর যেন অপবাদ না আসে, এ ব্যাপারে পর্ণ সতর্ক থাকতে হবে। ড//./51140101135.00এ

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।