Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

কত ১৯৫৫ ০০ কতাতশশ০৯৯৩৮শিত৮৮৯০৩৩০৩৯ রনির হিপ ৯০০০৩ ঠা ক৯৪ ৯৮৯৯৩ কইল ৩৯৯৯০৪৫৪৪০৭ দেখুন, আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ (সা.)-এর কয়েকটি সুন্নাতের বিবরণ এসেছে। প্রথমত, একথা প্রমাণিত হয়েছে যে, স্বামী যদি মসজিদে ইতেকাফে থাকেন, তাহলে স্ত্রী সম্পূর্ণ পর্দা রক্ষা করে তার সাথে দেখা করার জন্য মসজিদে আসতে পারবে । এটা জায়েয। স্ত্রীকে মর্যাদা দেয়া দ্বিতীয়ত, স্ত্রীর মর্যাদা প্রমাণিত হলো। দেখুন, রাসূলুল্লাহ (সা.) হযরত সাফিয়্যাকে ই'তেকাফস্থল থেকে বিদায় দেননি । বরং বিদায় দেয়ার জন্য তার সাথে দরজা পর্যন্ত এসেছেন। এটা করেছেন সাফিয়্যা (রা.) এর সম্মানার্থে। এর মাধ্যমে তিনি শিক্ষা দিলেন যে, স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করা উচিত এবং তাকে মর্যাদা দেয়া উচিত। এটা তার অধিকার । স্ত্রী দেখা করার জন্য মসজিদে এসেছেন আর অমনি স্বামী হিসাবে রাসূলুল্লাহ (সা.)-এর উপর কর্তব্য হয়ে দীড়িয়েছে তাকে কিছুপথ এগিয়ে দেয়া । অন্যের সন্দেহ পরিষ্কারভাবে দূর করা উচিত তারপর রাসূলুল্লাহ (সা.) যখন তাকে এগিয়ে দেয়ার জন্য দরজার দিকে অগ্রসর হলেন, দেখতে পেলেন, দুইজন সাহাবী রাসূলুল্লাহ (সা.)-এর সাথে দেখা করার জন্য এদিকেই এগিয়ে আসছেন। তাই রাসূলুল্লাহ (সা.) ভাবলেন, এ দুইজন কাছে এলে তো উম্দুল মু'মিনীন সাফিয়া (রা.) এর সাথে দেখা হয়ে যাবে এবং পর্দা লঙ্ঘিত হবে। তাই তিনি সাহাবীদ্ধয়কে লক্ষ্য করে বললেন, তোমরা ওখানেই একটু অপেক্ষা কর। এ নির্দেশ দিলেন যেন সাফিয়্যা (রা.) পর্দার সাথে নিজ ঘরে চলে যেতে পারেন। তারপর সাফিয়্যা (রা.) যখন নিরাপদে চলে গেলেন, তখন তিনি সাহাবীছুয়কে উদ্দেশ্য করে বললেন, এবার আসতে পার। সাহাবীদ্বয় যখন এলেন, তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ওই মহিলাটি ছিলো সাফিয়্যা। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে, এ কোনো পরনারী ছিলোনা বরং সে আমার স্ত্রী ছিলো । অপর এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ (সা.) সাহাবীছয়কে এও বলেছিলেম যে, আমি বিষয়টি তোমাদেরকে এজন্য স্পষ্ট করে দিচ্ছি যে, শয়তান যেন তোমাদের অন্তরে কুমন্ত্রণা দিতে না পারে। সে যেন তোমাদের মাঝে সন্দেহ সৃষ্টি করতে না পারে যে, কে ছিলো এই নারী । তাই রাসূলুল্লাহ (সা.) স্পট করে দিলেন, এ ছিলো সাফিয়্যা- আমার স্ত্রী । 08114 019115.001

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।